ক্লাব বাঁচাতে নৌশাদদের চিঠি মহমেডানের
বর্তমান | ২৪ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর্থিক সমস্যায় জর্জরিত মহমেডান স্পোর্টিং। বাজারে প্রায় ১৩ কোটি টাকার দেনা। আইএসএলে অবনমনের পর ফুটবল দলের ভবিষ্যৎও বিশ বাঁও জলে। ক্রমাগত ক্ষোভ উগরে দিচ্ছেন সমর্থকরা। পিঠ বাঁচাতে এবার নতুন পন্থা টিম ম্যানেজমেন্টের। দুই শুভানুধ্যায়ী বিধায়ক নৌশাদ সিদ্দিকি, হুমায়ুন কবীর এবং বাঙ্কারহিল কর্তা দীপক সিংকে চিঠি দিয়ে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হল। দায় মেটালে ৬১ শতাংশ শেয়ার ছাড়তে রাজি কর্তারা। শনিবার ক্লাব তাঁবুতে সাংবাদিক সম্মেলন করে এমন প্রস্তাবের ঘোষণা করলেন কর্তারা। সচিব ইস্তিয়াক আমেদ, মহম্মদ কামারুদ্দিনদের বিরুদ্ধে ক্ষমতা আটকে রাখার অভিযোগ দীর্ঘদিনের। এমনকি, শ্রাচী বিদায়ের পর নতুন ইনভেস্টর জোগাড়েও ব্যর্থ তারা। ময়দানের অনুমান, এবার নতুন গিমিক এনে ফোকাস ঘোরাতে চায় ম্যানেজমেন্ট।
Link to this news (বর্তমান)