• তৃতীয় রাউন্ড শেষে ১৪ হাজারেরও বেশি ভোটে এগিয়ে বিজেপি, ফলতায় শুরু সেলিব্রেশন... বিজেপির জয়জয়কার, সবে হাজার পেরল তৃণমূল
    News18 বাংলা | ২৪ মে ২০২৬
  • ফলতা পুনর্নির্বাচনের তৃতীয় রাউন্ড শেষে ১৪২৩৭ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী। দ্বিতীয় স্থানে সিপিএম, তৃতীয় স্থানে কংগ্রেস। তৃতীয় রাউন্ড শেষে তৃণমূল চতুর্থ স্থানে। ফলতায় ইতিমধ্যে শুরু বিজেপির সেলিব্রেশন। গেরুয়া আবির মেখে উচ্ছ্বাসে মাতলেন বিজেপি সমর্থকেরা।

    ফলতায় দ্বিতীয় রাউন্ডের শেষে বিজেপি এগিয়ে ছিল ১২,৫৬৩ ভোটে। ৩৩২০ ভোট পেয়ে বাম দ্বিতীয় স্থানে। কংগ্রেস পেয়েছে ৭০৯টি ভোট। তৃণমূল ৪৮১। প্রথম রাউন্ড শেষে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা ৯৫৩৪ ভোট পান। সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মি ৪৪৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। কংগ্রেস প্রার্থী ২২৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে।

    পুনর্নির্বাচনের ভোটের দু’দিন আগে প্রচারের শেষ দিনে হঠাৎ তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান ঘোষণা করে দেন, তিনি আর লড়াইয়ে নেই। ফলতার জন্য মুখ্যমন্ত্রীর ঘোষিত উন্নয়নের ‘প্যাকেজ’কে স্বাগত জানান স্বঘোষিত ‘পুষ্পা’। ভোটের দিন তাঁর বাড়ির দরজায় তালা দেখা যায়। বন্ধ ছিল ফলতার তৃণমূল কার্যালয়ও। আর আজ কাউন্টিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গড়ে দেখা মিলল না তৃণমূলের এজেন্টেরও। আবার গণনার প্রথম রাউন্ডেই সিঁদুরে মেঘ ঘাসফুল শিবিরে।

    ২১ মে-র ভোটে বেনজির অশান্তি আর কারচুপির অভিযোগ ওঠে দক্ষিণ ২৪ পরগনার এই হাইপ্রোফাইল কেন্দ্রে। তার পুনরাবৃত্তি রুখতে কড়া নিরাপত্তায় গত বৃহস্পতিবার ভোটগ্রহণ করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচন ঘিরে নাটকীয়তা অন্য মাত্রা পায় ভোটের প্রচারের শেষদিনে স্বঘোষিত ‘পুষ্পা’ তথা তৃণমূলের চর্চিত প্রার্থী জাহাঙ্গির খানের ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণায়। যদিও মনোনয়ন তুলে নেওয়ার নির্ধারিত সময়ের অনেক পরে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় ব্যালটে তৃণমূলের প্রার্থী হিসেবে নাম ছিল তাঁরই।
  • Link to this news (News18 বাংলা)