হোয়াইট হাউসের সামনে শুটআউট। ব্যাগ থেকে বন্দুক বার করে আচমকা গুলি চালাতে শুরু করেন এক যুবক। এলোপাথাড়ি গুলিতে জখম হন পথচলতি এক জনও। তবে আমেরিকার সিক্রেট সার্ভিস আধিকারিকদের পাল্টা গুলিতে ওই বন্দুকবাজ নিহত হয়েছেন। গোটা ঘটনার সময় হোয়াইট হাউসের ভিতরেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বন্দুকবাজের নিশানায় ট্রাম্প ছিলেন কি না, কী উদ্দেশ্যে তিনি হোয়াইট হাউসের সামনে গুলি চালালেন, তা খতিয়ে দেখা হচ্ছে।