• শহরজুড়ে বুলডোজার অ্যাকশন! বেআইনি নির্মাণ গুঁড়িয়ে দিতে ৫ জায়গায় পুরসভার অভিযান
    প্রতিদিন | ২৪ মে ২০২৬
  • দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতিতেই এগোচ্ছে শুভেন্দুর সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশিকার পর থেকেই শহরের বেআইনি নির্মাণে নজর পুরসভার। রবিবার সকালে শহরজুড়ে চলল বুলডোজার অ্যাকশন। রবিবার সকালেই বেলেঘাটা, তিলজলা, কসবার বেআইনি নির্মাণ গুঁড়িয়ে দিতে অভিযান নামল পুরসভা।

    তিলজলায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যুর পর নড়েচড়ে বসে প্রশাসন। এরপরই বেআইনি কারখানা ও অগ্নিসুরক্ষা বিধি না মানা অবৈধ নির্মাণগুলির বিরুদ্ধে অ্যাকশনে নামে পুরসভা। তিলজলার ৬৬ নম্বর ওয়ার্ড, যে এলাকার কাউন্সিলর জাভেদ খানের খানের ছেলে ফৈয়াজ আহমেদ খান। রবিবার সকালে সেই এলাকায় পৌঁছে যায় বুলডোজার। বেআইনি নির্মাণ ভাঙতে শুরু হয় অ্যাকশন।

    এদিন সকালেই বেলেঘাটা থানা এলাকার ইস্ট কুরিয়া রোডের একটি নির্মীয়মান বাড়ি ভাঙতে অভিযান চালায় পুরসভা। ওই বাড়ি রাজু নস্কর নামে এলাকার এক দাপুটে তৃণমূল নেতার বলে জানা গিয়েছে। চলতি মাসের ২১ তারিখে ওই বাড়িতে নোটিস সাঁটিয়ে গিয়েছিল পুরসভা। ৪৮ ঘণ্টার মধ্যে বিল্ডিং সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছিল রাজু নস্করের কাছ থেকে। কোনও উত্তর না পেয়েই আজ পুরসভার ডেমোলিশন টিম পৌঁছে যায় সেখানে। হাতুড়ি, গাঁইতি দিয়ে শুরু হয় ভাঙার কাজ। তারপরেই নামে বুলডোজার। 

    কসবাতেও সোনা পাপ্পুর এলাকায় বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার অ্যাকশন চলছে। সঠিক নিয়ম না মেনেই পাঁচতলা বিল্ডিং কীভাবে? ঘটনাস্থলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। কথা বলেন কলকাতা পুরসভার কর্মী ও পুলিশের সঙ্গে। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, এই ভাঙার কাজে যেন আশেপাশের কোনও বাড়ির ক্ষতি না হয়, তাও পুরসভাকে সতর্ক করেন তিনি।
  • Link to this news (প্রতিদিন)