পঞ্চম রাউন্ডেও ফলতায় বিজেপির লিড, প্রধান বিরোধী সিপিএমই! তৃণমূলের ভোট আরও কম, ‘পুষ্পা’র ঝুলিতে কত?
News18 বাংলা | ২৪ মে ২০২৬
পঞ্চম রাউন্ডের গণনা শেষে ডায়মন্ড হারবার কেন্দ্রে নিজের লিড ধরে রাখল বিজেপি। এবার ব্যবধান ১৪,৫১৪ ভোট। তৃণমূলের গড় বলে পরিচিত ডায়মন্ড হারবারের প্রাণকেন্দ্রে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান ওরফে ‘পুষ্পা’র ভোট আরও কমেছে।
বিজেপি: প্রথম স্থানে, সিপিআইএমের থেকে ১৪,৫১৪ ভোটে এগিয়ে
সিপিআইএম: ১৬,০৪৮ ভোট – দ্বিতীয় স্থানে
কংগ্রেস: ৩,৫১০ ভোট
তৃণমূল কংগ্রেস: ১,৬৮৫ ভোট
তৃতীয় ও চতুর্থ রাউন্ডের পর পঞ্চম রাউন্ডেও ছবিটা একই। বিজেপি প্রার্থী বড় ব্যবধানে এগিয়ে। দ্বিতীয় স্থানে সিপিআইএম। তবে সবচেয়ে চর্চার বিষয় তৃণমূলের ফল। ডায়মন্ড হারবারের প্রাণকেন্দ্রে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান এই রাউন্ড পর্যন্ত পেয়েছেন মাত্র ১,৬৮৫ ভোট। কংগ্রেসের থেকেও পিছিয়ে ‘পুষ্পা’। চতুর্থ রাউন্ডে জাহাঙ্গীর খানের ভোট ছিল ২,১৩৫। পঞ্চম রাউন্ডে সেটা কমে দাঁড়াল ১,৬৮৫। তৃণমূলের শক্ত ঘাঁটিতে দলের এই ফলাফল নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা। বিজেপি শিবিরে উচ্ছ্বাস তুঙ্গে। দলীয় কর্মীদের দাবি, “মানুষ পরিবর্তন চাইছে”। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দেখাই নেই।
পঞ্চম রাউন্ডেও ফলতায় বিজেপির লিড
পঞ্চম রাউন্ডেও ফলতায় বিজেপির লিড
২১ মে-র ভোটে বেনজির অশান্তি আর কারচুপির অভিযোগ ওঠে দক্ষিণ ২৪ পরগনার এই হাইপ্রোফাইল কেন্দ্রে। তার পুনরাবৃত্তি রুখতে কড়া নিরাপত্তায় গত বৃহস্পতিবার ভোটগ্রহণ করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচন ঘিরে নাটকীয়তা অন্য মাত্রা পায় ভোটের প্রচারের শেষদিনে স্বঘোষিত ‘পুষ্পা’ তথা তৃণমূলের চর্চিত প্রার্থী জাহাঙ্গির খানের ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণায়। যদিও মনোনয়ন তুলে নেওয়ার নির্ধারিত সময়ের অনেক পরে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় ব্যালটে তৃণমূলের প্রার্থী হিসেবে নাম ছিল তাঁরই।
ভোটের দিন জাহাঙ্গীরের বাড়ির দরজায় তালা দেখা যায়। বন্ধ ছিল ফলতার তৃণমূল কার্যালয়ও। আর আজ কাউন্টিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গড়ে দেখা মিলল না তৃণমূলের এজেন্টেরও। আবার গণনার প্রথম রাউন্ডেই সিঁদুরে মেঘ ঘাসফুল শিবিরে।