• অষ্টম রাউন্ডে ফলতায় বিজেপির লিড ৩১ হাজার পার, তৃণমূলের ভোট মাত্র ২৫০০! বিজেপির দাপট অব্যাহত
    News18 বাংলা | ২৪ মে ২০২৬
  • অষ্টম রাউন্ডের গণনা শেষে ফলতা বিধানসভা কেন্দ্রে বিজেপির দাপট অব্যাহত। ব্যবধান এবার ছাড়াল ৩১ হাজার। তৃণমূলের গড়ে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান ওরফে ‘পুষ্পা’ ২৫০০ ভোটের গণ্ডি পেরোলেও এখনও চতুর্থ স্থানেই।

    বিজেপি: ৫১,৬২১ ভোট – প্রথম স্থানে

    সিপিআইএম: ২০,৫৫৬ ভোট – দ্বিতীয় স্থানে

    কংগ্রেস: ৫,২০৫ ভোট – তৃতীয় স্থানে

    তৃণমূল কংগ্রেস: ২,৫৭০ ভোট – চতুর্থ স্থানে

    অষ্টম রাউন্ড শেষে বিজেপি প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের থেকে ৩১,০৬৫ ভোটে এগিয়ে গিয়েছেন। সপ্তম রাউন্ডে ব্যবধান ছিল ২৬,৩৩৯ ভোট। এক রাউন্ডে লিড বাড়ল ৪,৭২৬ ভোট। এই রাউন্ডে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান পেয়েছেন ৪৪৭ ভোট। মোট প্রাপ্ত ভোট দাঁড়াল ২,৫৭০। কংগ্রেসের থেকেও ২,৬৩৫ ভোটে পিছিয়ে ‘পুষ্পা’। এর আগে কাউন্টিং সেন্টারে এসে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত কটাক্ষ করে বলেছিলেন, ‘কোথায় গেল ডায়মন্ড হারবার মডেল? ভাইপো কোথায়?’ ফলতায় লিড বাড়ার সঙ্গে সঙ্গে বিজেপি শিবিরে উৎসবের মেজাজ।নবম রাউন্ডের গণনা শুরু হয়েছে।

    ২১ মে-র ভোটে বেনজির অশান্তি আর কারচুপির অভিযোগ ওঠে দক্ষিণ ২৪ পরগনার এই হাইপ্রোফাইল কেন্দ্রে। তার পুনরাবৃত্তি রুখতে কড়া নিরাপত্তায় গত বৃহস্পতিবার ভোটগ্রহণ করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচন ঘিরে নাটকীয়তা অন্য মাত্রা পায় ভোটের প্রচারের শেষদিনে স্বঘোষিত ‘পুষ্পা’ তথা তৃণমূলের চর্চিত প্রার্থী জাহাঙ্গির খানের ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণায়। যদিও মনোনয়ন তুলে নেওয়ার নির্ধারিত সময়ের অনেক পরে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় ব্যালটে তৃণমূলের প্রার্থী হিসেবে নাম ছিল তাঁরই।
  • Link to this news (News18 বাংলা)