• জামানত জব্দের পথে 'পুষ্পা' জাহাঙ্গির! পরিবর্তনের কুড়ি দিনের মাথায় ফলতায় ধুলিস্যাৎ তৃণমূল
    News18 বাংলা | ২৪ মে ২০২৬
  • ১৫তম রাউন্ডের গণনা শেষেও ফলতা বিধানসভা কেন্দ্রে বিজেপির দাপট অব্যাহত। লিড ৬৯ হাজারের ঘরে। তৃণমূলের গড়ে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান ওরফে ‘পুষ্পা’ ৫১৩৪ ভোট পেয়ে এখনও চতুর্থ স্থানেই।

    ১৫তম রাউন্ড শেষে বিজেপি প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের থেকে ৬৯,৬৭৩ ভোটে এগিয়ে গিয়েছেন।

    দশম রাউন্ড শেষে বিজেপি প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের থেকে ৩৮,৯৪০ ভোটে এগিয়ে গিয়েছেন। অষ্টম রাউন্ডে ব্যবধান ছিল ৩৪,২২৩ ভোট। দুই রাউন্ডে লিড বাড়ল ৪,৭১৭ ভোট।এই রাউন্ডে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান পেয়েছেন ৪০২ ভোট। মোট প্রাপ্ত ভোট দাঁড়াল ৩,৩০৪। কংগ্রেসের থেকেও ৩,১২৫ ভোটে পিছিয়ে ‘পুষ্পা’। একাদশ রাউন্ডের গণনা শুরু হয়েছে। দশম রাউন্ডের গণনা শেষে ফলতায় বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ৬৪২৩৮। তিনি ৩৮ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন। ২৫২৯৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম। কংগ্রেস ৬৪২৯ এবং তৃণমূল ৩৩০৪টি ভোট পেয়েছে।

    এই নির্বাচন ঘিরে নাটকীয়তা অন্য মাত্রা পায় ভোটের প্রচারের শেষদিনে স্বঘোষিত ‘পুষ্পা’ তথা তৃণমূলের চর্চিত প্রার্থী জাহাঙ্গির খানের ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণায়। যদিও মনোনয়ন তুলে নেওয়ার নির্ধারিত সময়ের অনেক পরে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় ব্যালটে তৃণমূলের প্রার্থী হিসেবে নাম ছিল তাঁরই।

    বিধানসভা ভোটের পুনর্নির্বাচন আজ রবিবার। গত ২১ মে ভোটগ্রহণ হয় ফলতায়। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী সন্ধ্যা পর্যন্ত ৮৭.৭৩ শতাংশ ভোট পড়েছে ফলতায়। আজ রেজাল্ট। ফলতা বিধানসভার উপনির্বাচনের কাউন্টিং শুরুর আগে এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তার ঘেরাটোপে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়। ২১ মে-র ভোটে বেনজির অশান্তি আর কারচুপির অভিযোগ ওঠে দক্ষিণ ২৪ পরগনার এই হাইপ্রোফাইল কেন্দ্রে। তার পুনরাবৃত্তি রুখতে কড়া নিরাপত্তায় গত বৃহস্পতিবার ভোটগ্রহণ করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচন ঘিরে নাটকীয়তা অন্য মাত্রা পায় ভোটের প্রচারের শেষদিনে স্বঘোষিত ‘পুষ্পা’ তথা তৃণমূলের চর্চিত প্রার্থী জাহাঙ্গির খানের ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণায়। যদিও মনোনয়ন তুলে নেওয়ার নির্ধারিত সময়ের অনেক পরে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় ব্যালটে তৃণমূলের প্রার্থী হিসেবে নাম ছিল তাঁরই।
  • Link to this news (News18 বাংলা)