• ভোটে না জিতেও মানুষের পাশে! পাঁচলার বিজেপি প্রার্থী রঞ্জন পাল যেভাবে কাজ করছেন, কুর্নিশ জানাচ্ছেন আমজনতা
    News18 বাংলা | ২৪ মে ২০২৬
  • : ভোটে না জিতেও মানুষের সেবায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন পাঁচলা রঞ্জন পাল! এদিন এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবার দিক গুরুত্ব রেখে হাসপাতালের হাজির তিনি। পরিষেবা খতিয়ে দেখতে গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে কেন্দ্রের বিজেপি প্রার্থী রঞ্জন পাল।

    সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা কতটা সঠিকভাবে পৌঁছচ্ছে, তা খতিয়ে দেখতে গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শনে গেলেন পাঁচলা কেন্দ্রের বিজেপি প্রার্থী। হাসপাতাল সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন, এরপর হাসপাতালের বিভিন্ন বিভাগ ও ওয়ার্ড ঘুরে দেখেন তিনি। ঘুরে দেখেন হাসপাতালের শৌচালয়। রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে চিকিৎসা পরিষেবার বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন। পরিদর্শনের সময় হাসপাতালের বেডের অভাব, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা, পরিষ্কার-পরিচ্ছন্নতা সহ একাধিক সমস্যা নিয়ে সাধারণ মানুষ তাঁর কাছে অভিযোগ জানান। হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবার মান আরও উন্নত করার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করেন তিনি।

    এদিন হাসপাতাল পরিদর্শন করে রঞ্জন পাল বলেন, গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতাল ঘুরে দেখা হল। মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষকে যথা উপযুক্ত পরিষেবা পৌঁছে দেওয়া। এখন থেকে যাতে মানুষকে কম রেফার করে, প্রকৃত পরিষেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যায়। আরও উন্নত পরিষেবা পৌঁছে দিতেই হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখা বলে তিনি জানান।

    তিনি আরও জানান, “বেশ কিছু সমস্যা রোগী ও তাঁদের পরিবারের পক্ষ থেকে আমাদের জানান হয়েছে। বিশেষ করে হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব ও ডাক্তারের অভাব উঠে এসেছে। সাধারণ মানুষ যাতে সঠিক পরিষেবা পান, সেই বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। প্রয়োজন হলে বিষয়টি স্বাস্থ্য দফতরের কাছেও তুলে ধরা হবে।”

    এদিন বিজেপি প্রার্থীর আগমনকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে কৌতূহল দেখা যায় মানুষের মধ্যে। বহু মানুষ নিজেদের সমস্যার কথা সরাসরি তাঁর সামনে তুলে ধরেন। হাসপাতালের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের দাবিও জানান তাঁরা। রোগীর পরিবারের সদস্যরা বলেন, “হাসপাতালে অনেক সময় সমস্যার মধ্যে পড়তে হয়। আমরা চাই সমস্যাগুলোর দ্রুত সমাধান হোক।” অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পরিষেবা উন্নত করতে নিয়মিত চেষ্টা চালান হচ্ছে এবং বিভিন্ন সমস্যার সমাধানের উদ্যোগও নেওয়া হচ্ছে। সবমিলিয়ে, হাসপাতালের বর্তমান পরিষেবা ও পরিকাঠামো নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে অসন্তোষ রয়েছে, তা এদিনের পরিদর্শনে স্পষ্টভাবে উঠে আসে। বিজেপি প্রার্থী রঞ্জন পালের পরিদর্শনের পর হাসপাতালের বিভিন্ন সমস্যার সমাধানে প্রশাসন কতটা দ্রুত পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে এলাকার মানুষ।
  • Link to this news (News18 বাংলা)