• অনুপ্রবেশকারীদের জন্য এ বার জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’, লক্ষ্য অনুপ্রবেশ মুক্ত বাংলা
    এই সময় | ২৪ মে ২০২৬
  • অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়তে জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ রাজ্যের। বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাঁদের দেশে ফেরানোর প্রক্রিয়ায় গতি আনতে রাজ্যের প্রতিটি জেলায় ‘হোল্ডিং সেন্টার’ গড়ে তোলার নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর (ফরেনার্স ব্রাঞ্চ, SAARC VISA Section) সমস্ত জেলাশাসকের কাছে এ সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়েছে।

    নবান্ন সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) ফরেনার্স ডিভিশন থেকে জারি হওয়া নির্দেশিকার ভিত্তিতেই এই পদক্ষেপ করা হচ্ছে। সরকারি নির্দেশে বলা হয়েছে, বেআইনি ভাবে ভারতে বসবাসের অভিযোগে ধৃত বিদেশি নাগরিক এবং সাজা শেষ হওয়ার পরেও যাঁদের ফেরানো বাকি, তাঁদের রাখার জন্য প্রতিটি জেলায় পৃথক হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে।

    ২৩ মে ২০২৬ তারিখে জারি হওয়া ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের চিহ্নিত করে তাঁদের ডিপোর্টেশন বা রিপ্যাট্রিয়েশনের ক্ষেত্রে কেন্দ্রের নির্ধারিত গাইডলাইন মেনে চলতে হবে। সেই অনুযায়ী জেলা প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

    এই নির্দেশের কপি পাঠানো হয়েছে রাজ্যের ডিজি ও আইজিপি, সমস্ত পুলিশ কমিশনারেট, জেলা পুলিশ সুপার এবং কলকাতার FRRO-র কাছেও। প্রশাসনিক মহলের মতে, সীমান্তবর্তী রাজ্য হওয়ায় পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের বিষয়টি দীর্ঘদিন ধরেই কেন্দ্র ও রাজ্যের নজরে রয়েছে। ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট এই ফর্মুলাতেই এ বার কাজ করবে রাজ্যের নতুন সরকার।

  • Link to this news (এই সময়)