• হাওড়া থেকে গ্রেপ্তার বাংলাদেশি দম্পতি, ভুয়ো কাগজ বানিয়ে থাকছিলেন বাংলায়
    এই সময় | ২৪ মে ২০২৬
  • হাওড়া থেকে দুই বাংলাদেশি গ্রেপ্তার। জগাছা থানার উনসানি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে রমজান গাজি ও আরিফা বেগম নামে দুই বাংলাদেশিকে। ধৃতরা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়েছেন। তাঁদের বয়স ৩৫ থেকে ৩৭ বছরের মধ্যে। অভিযোগ, ভুয়ো নথি তৈরি করে ভারতে আসেন তাঁরা। রবিবার হাওড়া জেলা আদালতে তোলা হবে ধৃতদের।

    অভিযোগ, ভুয়ো নথি তৈরি করে তাঁরা ভারতে প্রবেশ করেছিলেন। ধৃতরা উনসানির মাঝেরপাড়া এলাকায় বসবাস করছিলেন। তাঁদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায় বলে জানা গিয়েছে।

    এ রাজ্যে অনুপ্রবেশ একটা বড় সমস্যা। ভোটের বাংলায় ‘ঘুসপেটিয়া’ নিয়ে বার বার সরব হয়েছে বিজেপি। বাংলায় সরকারে আসার পরেই অনুপ্রবেশ রুখতে এবং সীমান্ত সুরক্ষা নিশ্ছিদ্র করতে সব রকম পদক্ষেপ করছে শুভেন্দু অধিকারীর সরকার।

    ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’— 3 D অ্যাকশনে রাজ্য সরকার। ভারত সরকারের আইন মেনে বাংলার জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করা হচ্ছে। বাংলাদেশে ফেরত পাঠানোর আগে অনুপ্রবেশকারী বাংলাদেশি, রোহিঙ্গাদের এই হোল্ডিং সেন্টারে রাখা হবে বলে খবর। লক্ষ্য একটাই অনুপ্রবেশ মুক্ত বাংলা গঠন। এরই মধ্যে হাওড়া থেকে দুই বাংলাদেশি গ্রেপ্তারের খবর।

  • Link to this news (এই সময়)