• আজ হলদিয়ায় প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর
    দৈনিক স্টেটসম্যান | ২৪ মে ২০২৬
  • ফের জেলায় প্রশাসনিক বৈঠকে করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার বিকেল ৬টায় হলদিয়ায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। মূলত হলদিয়ার উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে প্রশাসনিক বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলি। জেলায় গিয়ে এটি তাঁর তৃতীয় প্রশাসনিক বৈঠক। জানা গিয়েছে, জেলাশাসক, মহকুমা শাসক-সহ জেলা প্রশাসনের পদস্থ আধিকারিক ও পুলিশ সুপার ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

    হলদিয়ায় প্রশাসনিক সভার আগে রবিবার বিকেল ৪টা নাগাদ নন্দীগ্রামে যাবেন তিনি। মুখ্যমন্ত্রী হওয়ার পরে নন্দীগ্রামে এটি তাঁর প্রথম সভা। নন্দীগ্রাম সীতানন্দ কলেজ সংলগ্ন মাঠে সভা হবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেছেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অংশুমান সাহা, নন্দীগ্রামের আইসি শুভব্রত নাথ এবং তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাদ পাল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)