মার্জিন লক্ষাধিক। বিপুল জনসমর্থন। চতুর্থ স্থানে তৃণমূল প্রার্থী। পুনর্নির্বাচনে আরও একবার পদ্মে ঝড়ে সাফ তৃণমূল। শুধু আঁচড় নয়। ফলতার নির্বাচনে ভেঙে চুরমার অভিষেকের ডায়মন্ড হারবার মডেল। বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাকে লক্ষাধিক ভোটের জেতানোর জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আবেদনে দুই হাত তুলে সমর্থন দিল ফলতাবাসী। সেই আশীর্বাদে ছাব্বিশের নির্বাচনে রেকর্ড ব্যবধানে জিতে আসা প্রার্থীদের মধ্যে জায়গা করে নিলেন দেবাংশু।
পুনর্নির্বাচনে আগেই লড়াই থেকে সরে দাঁড়ান ফলতার তৃণমূল প্রার্থী ‘পুষ্পা’ জাহাঙ্গির খান। তখনই চিত্রটা অনেকাংশে স্পষ্ট হয়ে গিয়েছিল। এ দিন ব্যালট ও প্রথম রাউন্ড গণনা শেষের পরই ক্যানভাসে ফুটে ওঠে পদ্মফুল। শুরুতেই ৯ হাজারেরও বেশি ভোটে এগিয়ে যান বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। জাহাঙ্গির পান মাত্র ২১০টি ভোট। সিপিএম, কংগ্রেসের থেকেও পিছনে ছিল তৃণমূল প্রার্থী। শেষ অবধি চতুর্থ স্থানেই রইলেন পুষ্পা।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]