• ফলতায় ১ লাখ ভোটে এগিয়ে গেল বিজেপি! দ্বিতীয় স্থানে উঠে এল সিপিএম, জমানত জব্দ ‘পুষ্পা’ জাহাঙ্গিরের
    News18 বাংলা | ২৪ মে ২০২৬
  • ভোটের আগেই কার্যত হাল ছেড়ে দিয়েছিল তৃণমূল। ফলতার ধারেকাছে দেখা যায়নি এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ ভোটের দিন বাড়িতে তালা ঝুলছিল তৃণমূল প্রার্থী ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের৷ ফলাফলেও দেখা গেল সেই ছবি৷ ভোটগণনার ১৮ রাউন্ড শেষেও অভিষেকের গড়ে ৪ নম্বরে আটকে রইল তৃণমূল৷ ১৮ রাউন্ড গণনা শেষে ফলতায় বিজেপি প্রার্থীর ব্যবধান বেড়ে হল ৯১ হাজার ৮৮৯। তিনি ১ লক্ষ ২৯ হাজার ৭৫টি ভোট পেয়েছেন। দ্বিতীয় স্থানে সিপিএম প্রার্থী রয়েছেন। তিনি পেয়েছেন ৩৭ হাজার ১৮৬টি ভোট। কংগ্রেস ৯৫৩২ এবং তৃণমূল ৫৭০৮টি ভোট পেয়েছে।

    গণনার ট্রেন্ড স্পষ্ট হতেই ফলতায় উৎসবের আবির খেলা মন্দিরে পুজো-ঢাকের বাদ্যি-সিঁদুর খেলা৷ ফলতায় সার্টিফিকেট হাতে পাওয়াই বাকি, বিপুল ভোটে জয়ী দেবাংশু পান্ডা – ডায়মন্ড হারবার মডেলে জামানত জব্দ তৃণমূলের৷

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডায়মন্ড হারবার মডেল’ লোকসভা কেন্দ্রের এই বিধানসভাতেই মুখ থুবড়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। জাহাঙ্গির খান ওরফে ‘পুষ্পা’ জামানত জব্দের মুখে।

    গণনার ট্রেন্ড স্পষ্ট হতেই ফলতার গ্রামে গ্রামে শুরু হয়েছে উৎসব। মন্দিরে মন্দিরে শুরু হয়েছে পুজো। ঢাক-ঢোল বাজিয়ে বিজয় উৎসবে মেতেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। গ্রামের মহিলারা সিঁদুর খেলায় মেতে উঠেছেন। তৃণমূলের গড়ে পদ্মফুল ফোটার আনন্দে রাস্তায় আবির উড়ছে।

    এর আগে কাউন্টিং সেন্টারে এসে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো কটাক্ষ করে বলেছিলেন, “কোথায় গেল ডায়মন্ড হারবার মডেল? ভাইপো কোথায়?” ফলতার ইভিএম সেই প্রশ্নের জবাব দিয়ে দিল।

    গত ২৯ এপ্রিল ভোট গ্রহণের দ্বিতীয় দফায় ভোট ছিল দক্ষিণ ২৪ পরগনার ফলতায়৷ কিন্তু, সেখানে ভোটে কারচুপির অভিযোগ  ওঠে৷ ভোট দিতে না পারার অভিযোগে পথে নেমে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ৷ তারপরে নির্বাচন কমিশনের তৎকালীন অবজার্ভার সুব্রত গুপ্ত অভিযোগ খতিয়ে দেখলে এই কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় কমিশন৷

    গত ২১ মে ফের ভোটগ্রহণ হয় ফলতায়। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী সন্ধ্যা পর্যন্ত ৮৭.৭৩ শতাংশ ভোট পড়েছিল। আজ রেজাল্ট। ফলতা বিধানসভার উপনির্বাচনের কাউন্টিং শুরুর আগে এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তার ঘেরাটোপে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়।

    এই নির্বাচন ঘিরে নাটকীয়তা অন্য মাত্রা পায় ভোটের প্রচারের শেষদিনে স্বঘোষিত ‘পুষ্পা’ তথা তৃণমূলের চর্চিত প্রার্থী জাহাঙ্গির খানের ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণায়। যদিও মনোনয়ন তুলে নেওয়ার নির্ধারিত সময়ের অনেক পরে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় ব্যালটে তৃণমূলের প্রার্থী হিসেবে নাম ছিল তাঁরই।
  • Link to this news (News18 বাংলা)