• সরে দাঁড়ানোর পর গেরুয়া ঝড়ে উড়ে গেলেন জাহাঙ্গির! ফলতায় রেকর্ড ব্যবধানে জয়ী বিজেপি, চতুর্থ তৃণমূল
    News18 বাংলা | ২৪ মে ২০২৬
  • সকাল থেকে যা ট্রেন্ড ছিল, ফলাফলেও স্পষ্ট হল সেটাই।  ১ লক্ষ ৮ হাজার ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। ফলতা বিধানসভা কেন্দ্রে বিজেপির দাপট অব্যাহত।  তৃণমূলের গড়ে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান ওরফে ‘পুষ্পা’ ৫১৩৪ ভোট পেয়ে এখনও চতুর্থ স্থানেই।

    এই নির্বাচন ঘিরে নাটকীয়তা অন্য মাত্রা পায় ভোটের প্রচারের শেষদিনে স্বঘোষিত ‘পুষ্পা’ তথা তৃণমূলের চর্চিত প্রার্থী জাহাঙ্গির খানের ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণায়। যদিও মনোনয়ন তুলে নেওয়ার নির্ধারিত সময়ের অনেক পরে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় ব্যালটে তৃণমূলের প্রার্থী হিসেবে নাম ছিল তাঁরই। ২১ মে-র ভোটে বেনজির অশান্তি আর কারচুপির অভিযোগ ওঠে দক্ষিণ ২৪ পরগনার এই হাইপ্রোফাইল কেন্দ্রে। তার পুনরাবৃত্তি রুখতে কড়া নিরাপত্তায় গত বৃহস্পতিবার ভোটগ্রহণ করেছে নির্বাচন কমিশন।

    পালাবদলের বাংলায় দ্বিতীয় স্থানে উঠে এল সিপিএম। বিধানসভা পুনর্নির্বাচনের ফল আজ রবিবার। গত ২১ মে ভোটগ্রহণ হয় ফলতায়। ভোটের আগেই কার্যত হাল ছেড়ে দিয়েছিল তৃণমূল। ফলতার ধারেকাছে দেখা যায়নি এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ ভোটের দিন বাড়িতে তালা ঝুলছিল তৃণমূল প্রার্থী ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের৷ ফলাফলেও দেখা গেল সেই ছবি৷ বরং তৃণমূলকে চতুর্থ স্থানে রেখে দ্বিতীয় স্থানে উঠে এল বাম। ১৯ রাউন্ডের গণনা শেষে ফলতায় বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ১ লক্ষ ৩৭ হাজার ৪৭৩। ৩৮২৬৫ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে সিপিএম। এ ছাড়া, কংগ্রেস ৯৭৫৮ এবং তৃণমূল ৫৯১৪টি ভোট পেয়েছে। তবে কি তৃণমূলের ভাঙন থেকেই নিজেদের হারিয়ে যাওয়া জমি ফিরে পেতে শুরু করেছে বামেরা?
  • Link to this news (News18 বাংলা)