মাটিগাড়াৃৃ- নকশালবাড়ির আনন্দময়কে টপকে গেলেন দেবাংশু! ফলতাতেই সবথেকে বেশি ব্যবধানে জিতে ২০৭ থেকে ২০৮ হল বিজেপি
News18 বাংলা | ২৫ মে ২০২৬
রেকর্ড গড়েই ফলতায় জয় পেল বিজেপি৷ গত ৪ মে পশ্চিমবঙ্গের ২৯৩টি বিধানসভা আসনের যে ফল প্রকাশিত হয়েছিল, তার মধ্যে বিজেপি-র সর্বোচ্চ জয়ের ব্যবধান ছিল উত্তরবঙ্গের মাটিগাড়া- নকশালবাড়ি আসনে৷ ওই কেন্দ্র থেকে ১ লক্ষ ৪ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী আনন্দময় বর্মণ৷ রবিবার সেই ব্যবধানকেও ছাপিয়ে ফলতায় ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা৷
শেষ পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, ফলতায় ২০ রাউন্ড ভোট গণনার শেষে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা পেয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার ৬৬৬ ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা৷ প্রচারের শেষ দিনে ফলতার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান৷
এ দিন ভোট গণনার শুরু থেকেই নিজের প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেকটাই এগিয়েছিলেন বিজেপি-র দেবাংশু পাণ্ডা৷ কিন্তু প্রথম থেকেই দু নম্বরে ছিলেন সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুর্মি৷ শেষ পর্যন্ত ৪০ হাজার ৬৬৫ ভোট পেয়েছেন ফলতার সিপিএম প্রার্থী৷ তিন নম্বরে শেষ করেছে কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা৷ তিনি পেয়েছেন ১০০৮৪টি ভোট৷ শুরু থেকেই চার নম্বরে ছিলেন তৃণমূলের জাহাঙ্গির খান৷ শেষ পর্যন্ত ৭৭৮৩ ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থী৷ তৃণমূল প্রার্থীর জামানতও জব্দ হয়েছে৷
ফলতার ফল প্রকাশের পর এক নজরে দেখে নেওয়া যাক, রাজ্যের কোন পাঁচটি কেন্দ্রে সবথেকে বেশি ব্যবধানে জয় পেল বিজেপি?
ফলতা- দেবাংশু পণ্ডা, ১ লক্ষ ৯ হাজার ২১৷
মাটিগাড়া- নকশালবাড়ি- আনন্দময় বর্মণ, ১ লক্ষ ৪ হাজার ২৬৫
ডাবগ্রাম ফুলবাড়ি- শিখা চট্টোপাধ্যায়, ৯৭ হাজার ৭১৫
ইংলিশবাজার- অম্লান ভাদুড়ি, ৯৩ হাজার ৭৮৪
কৃষ্ণনগর উত্তর- তারকনাথ চট্টোপাধ্যায়, ৭৮ হাজার ৩৬১
প্রসঙ্গত, ফলতায় ভোট প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও দাবি করেছিলেন, বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা লক্ষাধিক ভোটে জয় পাবেন৷ ফল বেরোতে দেখা গেল, মুখ্যমন্ত্রীর সেই ভবিষ্যদ্বাণীই মিলে গেল৷