ঘরের বদলে ঘরের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সময়সীমা পেরিয়েছে। কিন্তু মেলেনি সরকারি ঘর। কাউন্সিলরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও লাভ হয়নি। তার পরিপ্রেক্ষিতেই রবিবার রাতে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়লেন উত্তেজিত জনতা। দীর্ঘক্ষণ ঘরে বেলেঘাটার ২৮ নম্বর ওয়ার্ডের কার্যালয়ে আটকে কুণাল। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তাঁর বক্তব্য, “এই বিষয়টা কেএমডিএ-র আওতাধীন। আমি অভিযোগ পেয়েই ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি। তাঁরা আসবেন বলে কথা দিয়েছেন।”
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]