• হলদিয়াতে সিন্ডিকেট রাজের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী! দ্রুত ESI হাসপাতাল চালুর নির্দেশ
    News18 বাংলা | ২৫ মে ২০২৬
  • হলদিয়ায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দ অধকারী। সেই বৈঠকের পরে সিন্ডিকেট রাজের বিরুদ্ধে ফের সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, হলদিয়ার উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। পরিচ্ছন্ন ভাবমূর্তি তুলে ধরতে হবে। পাশাপাশি তাঁর বার্তা, “কোনও রকম নৈরাজ্য চলবে না। তোলাবাজি সিন্ডিকেট রাজ চলবে না, শান্তি বজায় রাখতে হবে”।

    পাশাপাশি তিনি আরও বলেন, “নভেম্বরে পুরসভা নির্বাচন। চার বছর পুরসভায় নির্বাচন হয়নি। সেপ্টেম্বরে বিশ্বকর্মা পুজোর আগে সমস্ত কারখানার সি ও ডি কমপ্লিট করতে হবে। ৫০ বেডের যে ইএসআই হাসপাতাল আছে যা আগের সরকার চালু করেনি, তা দ্রুত চালু করতে মুখ্যমন্ত্রীর নির্দেশ জেলা শাসককে। বর্ষা আসছে তার আগেই নদী বাঁধগুলোকে মেরামতি করতে হবে। একই সঙ্গে হলদিয়া পুরসভার সমস্ত নিকাশি ব্যবস্থা উন্নত করতে হবে”।

    রবিবার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়৷ এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম থেকেও জয়ী হন শুভেন্দু অধিকারী৷ যদিও নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তবে এ দিনও শুভেন্দু দাবি করেছেন, বিধায়ক পদ ছাড়লেও নন্দীগ্রামবাসীর পাশেই থাকবেন তিনি৷

    এ দিনের সংবর্ধনা মঞ্চ থেকে নন্দীগ্রামে জমি আন্দোলনের শহিদদেরও স্মরণ করেন শুভেন্দু অধিকারী৷ তাঁকে ভোটে জেতানোর জন্য নন্দীগ্রামবাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ শুভেন্দু অধিকারী বলেন, ‘একটা আসন ছাড়তে হয়, তাই ছেড়েছি। কিন্তু আমি আগের মতোই আপনাদের সঙ্গে থাকব। একদমই দুরত্ব তৈরি করবেন না৷ মানুষ যা চায় তাই হবে৷ আপনাদের শুভেন্দু আপনাদের সঙ্গে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে৷’
  • Link to this news (News18 বাংলা)