ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী...প্রত্যেকেরই! হাসপাতালে ঢুকতে হলে লাগবে সচিত্র পরিচয়পত্র
News18 বাংলা | ২৫ মে ২০২৬
কলকাতার পাঁচ সরকারি মেডিকেল কলেজে ৩১ মে থেকে প্রত্যেক চিকিৎসক,নার্স, স্বাস্থ্যকর্মীকে সচিত্র পরিচয় পত্র পরে হাসপাতালে প্রবেশ করতে হবে৷ স্বাস্থ্য দফতরের বক্তব্য, এই নির্দিষ্ট পরিচয় পত্রের মাধ্যমে হাসপাতালে অবৈধ প্রবেশ আটকে দিয়ে দালাল রাজ আটকে দেওয়া যাবে। কর্মীদের পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং কর্মীদের সঠিক পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে।
জানা গিয়েছে, রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার তরফ থেকে এবিষয়ে চিঠি পাঠানো হয়েছে শহরের ৫ টি মেডিকেল কলেজ হাসপাতালে৷
আগামী ২৫ মে, ২০২৬ থেকে এই প্রকল্প শুরু হওয়ার কথা রয়েছে এবং ২৮ মে,২০২৬-এর মধ্যে প্রাথমিক পর্যায়ের কাজ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷
এই বিষয়টি বাস্তবায়িত করার জন্য প্রত্যেক হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত কর্মীদের তথ্য নথিভুক্ত করার ব্যবস্থা করতে বলা হয়েছে৷
মূলত, কাদের কে দেওয়া হবে পরিচয় পত্র ——
স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন বিভাগ অনুযায়ী আলাদা রঙের আই-কার্ড দেওয়া হবে। বিভাগগুলি হল—
* ডাক্তার —– কালচে লাল রঙের বর্ডার দেওয়া আই কার্ড
* নার্স —- খাকি রঙের বর্ডার দেওয়া আই কার্ড।
*মেডিক্যাল টেকনোলজিস্ট —– অরেঞ্জ রঙের বর্ডার দেওয়া আই কার্ড।
* প্রশাসনিক কর্মী — কালো রংয়ের বর্ডার দেওয়া আই কার্ড।
* হাসপাতালের গ্রুপ ডি কর্মী এবং অন্যান্য স্টাফ দের —— কালচে গ্রিন বর্ডার দেওয়া আই কার্ড।
* হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের — কালচে লাল রঙের বর্ডার দেওয়া আই কার্ড।