• ‘অ্যাকাউন্টে ৫৬ টাকা পড়েছিল, নেমন্তন্ন করত না বন্ধুরা...’, পরম ‘বন্ধু’ থেকে টলিপাড়ায় কাজ হারানো! সব নিয়ে অকপট রুদ্রনীল
    News18 বাংলা | ২৪ মে ২০২৬
  • কলকাতা: তাঁর অভিনয় দক্ষতা চিরকালই প্রশংসিত৷ তবুও নাকি একসময় টলিউড থেকে কার্যত ‘ব্যান’ হয়ে গিয়েছিলেন রুদ্রনীল ঘোষ৷ তবে রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে পাল্টে গিয়েছে টলিপাড়ার ছবি৷ রুদ্রনীল এখন অভিনেতার পাশাপাশি তিনি শিবপুরের বিধায়কও৷ এবার, রাজনীতি থেকে অভিনয়, পরমব্রত পোস্টে FIR থেকে টলিউডে কালো টাকা বিনিয়োগ বা জাহাঙ্গীরের ছবিতে টাকা বিনিয়োগ সবকিছু নিয়ে মুখ খুললেন রুদ্রনীল ঘোষ।

    টলিউডে ‘বিশ্বাস ব্রাদার্সের অন্যায় চলত’ মন্তব্য রুদ্রনীলের৷ তিনি বলেন, ‘‘টলিউডের ভরসা ইন ভয় আউট তাই সকলে মন খুলে কথা বলতে পারছে। আগের সরকারে আইনের শাসন চলত না শাসকের আইন চলত। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বাস ব্রাদার্সের অন্যায় চলত।’’

    শমীক ভট্টাচার্য বলেছেন, পরমব্রত-ঋতব্রত কোনও ব্রতকথার এই মুহূর্তে দলে জায়গা হবে না। অন্যদিকে পরমব্রত তাঁর দীর্ঘদিনের বন্ধু৷ সেই বিষয়ে খোলাখুলি বললেন রুদ্রনীল। কেউ কারও পাশে বসলেই তাঁকে দলে নিয়ে নেওয়া নয়।
  • Link to this news (News18 বাংলা)