• চন্দ্রনাথ রথ খুনে সিবিআই হেপাজতে আরও চারজন
    বর্তমান | ২৫ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের তদন্তে আরও চারজনকে হেপাজতে নিল সিবিআই। তাদের মধ্যে উত্তরপ্রদেশের এক জেলবন্দি অপরাধীও রয়েছে। রবিবার বারাসত এসিজেএম আদালতে ধৃত চার অভিযুক্তকে হাজির করে সিবিআই। আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল নবীনকুমার সিং, রাজকুমার সিং, বিনয় রাই ও সঞ্জয় রাই। নবীনকুমার সিংকে উত্তরপ্রদেশের মউ জেলার জেল থেকে প্রোডাকশন ওয়ারেন্টে এনে আদালতে তোলা হয়। শুনানি শেষে বিচারক  চার অভিযুক্তকে দুদিনের সিবিআই হেপাজতের নির্দেশ দিয়েছেন। আগামী মঙ্গলবার ফের তাঁদের আদালতে হাজির করানো হবে। তদন্তকারীদের দাবি, তদন্তে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ওই অস্ত্রটিকে আলামত হিসেবে মামলায় যুক্ত করার আবেদন জানানো হলে আদালত তা মঞ্জুর করে।

     
  • Link to this news (বর্তমান)