Breaking: সোমবার সাতসকালে মর্মান্তিক ঘটনা কলকাতায়। হেস্টিংস চত্বরে রাস্তার ধারে থাকা বাতিস্তম্ভের আলো খুলে পড়ে এক শিশুর মৃত্যু হয়। মৃত শিশুর নাম গুড়িয়া খাতুন (৭)।
জানা গিয়েছে, হেস্টিংসে উড়ালপুলের তলায় সাত বছরের শিশুটি পরিবারের সঙ্গে থাকত। এ দিন সকালে হঠাৎ রাস্তার পাশে থাকা একটি বাতিস্তম্ভের মাথার অংশটি খুলে পড়ে। শিশুটির মাঠের উপরে পড়ে সেটি। ঘটনাস্থলেই তার মৃত্য হয় বলে খবর। দীর্ঘদিন ধরে এই বাতিস্তম্ভের কোনও রক্ষণাবেক্ষণ হয় না বলে দাবি করা হয়েছে।