• শুভেন্দুর 'জনতার দরবার'-এ চাকরিপ্রার্থীরা
    আজকাল | ২৫ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 'জনতার দরবার'-এর দ্বিতীয় দিন। অভাব, অভিযোগ জানাতে সল্টলেকের বিজেপি জপ্তরে উপচে পড়া ভিড়। রয়েছেন, চাকরিপ্রার্থী ও চাকরিহারাদের ন'টি সংগঠনের সদস্যরাও।

    গত ২০ তারিখ নবান্নে গিয়ে এই চাকরিপ্রার্থীদের একাংশ ডেপুটেশনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবি জানিয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে আজ সোমবার 'জনতার দরবার' কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আলোচনার জন্য তাঁদের ডাকা হয়েছে।

    সূত্রের খবর, বঞ্চিত চাকরি প্রার্থীদের তরফে মুখ্যমন্ত্রীর কাছে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকের আবেদন জানাবেন চাকরিপ্রার্থীরা। প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে দীর্ঘ ১৩ বছরের জট কাটিয়ে দ্রুত নিয়োগের আশায় চাকরিপ্রার্থীরা।

    ইতিমধ্যেই, ওএমআর-এর ভিত্তিতে যোগ্যতার মাপকাঠিতে বৈধদের চাকরি ফেরানোর দাবি তুলেছেন চাকরিপ্রার্থীদের একাংশ। ওএমআর-এ স্বচ্ছ্বতা রাখতে উদ্যোগী রাজ্য সরকারও।

    এছাড়াও সোমবার, পুলিশকর্তাদের নিয়ে ফের গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন শুভেন্দু অধইকারী। বৈঠকে থাকার কথা রয়েছে- ডিজি, এডিজি আইনশৃঙ্খলা, ডিরেক্টর অফ সিকিউরিটি। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী। 
  • Link to this news (আজকাল)