• নিউ জলপাইগুড়ি স্টেশন সংষ্কারে গতি আনতে চায় রেল! পরিদর্শনে শীর্ষ আধিকারিক
    News18 বাংলা | ২৫ মে ২০২৬
  • উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব আরারিয়া–গলগলিয়া সেকশনে চলমান বৈদ্যুতিক কাজের একটি বিস্তারিত পরিদর্শন সম্পন্ন করেন এবং একই সঙ্গে নিউ জলপাইগুড়ি স্টেশনের পুনর্বিকাশ ও আধুনিকীকরণের কাজের পর্যালোচনা করেন। উক্ত পরিদর্শনকালে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য কার্যালয় এবং কাটিহার ডিভিশনের ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন।

    পরিদর্শনকালে, জেনারেল ম্যানেজার কাটিহার ডিভিশনের রৌতারা এলাকায় রেলওয়ে কর্মীদের সরঞ্জাম ও পরিচালন সামগ্রীর রক্ষণাবেক্ষণ ও পরিস্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থা মজবুত করার লক্ষ্যে নবনির্মিত ‘বুট লন্ড্রি’ সুবিধার উদ্বোধন করেন।

    শ্রী শ্রীবাস্তব চারা রোপণের মাধ্যমে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন; এর মধ্যে তিনি পরিবেশগত স্থায়িত্ব এবং রেল চত্বর জুড়ে সবুজ পদক্ষেপসমূহের প্রসারে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

    জেনারেল ম্যানেজার আরারিয়া–গলগলিয়া সেকশনে পরিচালন দক্ষতা বৃদ্ধি, বৈদ্যুতিক ট্রেন চলাচলকে সুগম করা এবং শক্তি-সাশ্রয়ী রেল পরিকাঠামোর প্রসারের লক্ষ্যে পরিচালিত বৈদ্যুতিক কাম-কাজের অগ্রগতি পর্যালোচনা করেছেন। এছাড়াও তিনি ট্র্যাকের পরিস্থিতি, সিগনেলিং সিস্টেম, ব্রীজ, লেভেল ক্রসিং গেট এবং যাত্রীদের সুযোগ-সুবিধা মূল্যায়ন করার জন্য একটি উইন্ডো ট্রেইলিং পরিদর্শন পরিচালনা করেন।

    নিউ জলপাইগুড়ীতে শ্রী শ্রীবাস্তব ওয়ার্ল্ড ক্লাস স্টেশন প্রকল্পের অধীনে চলমান স্টেশনটির পুনর্বিকাশ কাম-কাজের বিস্তারিত পরিদর্শন করেন। আধুনিক সুযোগ-সুবিধা, অত্যাধুনিক প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য উন্নত পরিষেবা এবং উন্নত চলাচল এলাকা সহ নিউ জলপাইগুড়ীকে একটি বিশ্বমানের স্টেশন ও আন্তর্জাতিক টার্মিনালে রূপান্তরিত করা হচ্ছে। তিনি অমৃত ভারত স্টেশন স্কীমের অধীনে গৃহীত পুনর্নির্মাণ পদক্ষেপগুলোও পর্যালোচনা করেন, যার লক্ষ্য হলো যাত্রীদের জন্য একটি আধুনিক, কার্যকর এবং ভবিষ্যতের উপযোগী ভ্রমণ কেন্দ্র গড়ে তোলা।

    জেনারেল ম্যানেজার গুণমান, সুরক্ষা এবং পরিচালনগত উৎকর্ষের সর্বোচ্চ মান বজায় রেখে চলমান প্রকল্পের যথাসময়ে সমাপ্তির ওপর জোর দিয়েছেন। তিনি সমগ্র জোন জুড়ে নিরবচ্ছিন্ন আধুনিকীকরণ, পরিকাঠামোগত উন্নয়ন এবং নিরাপদ, নির্ভরযোগ্য ও যাত্রী-বান্ধব রেল পরিষেবা নিশ্চিত করার ক্ষেত্রে রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীদের নিবেদিত প্রচেষ্টা এবং পেশাদারিত্বের প্রশংসা করেন।
  • Link to this news (News18 বাংলা)