কী কদর্য রুচি, ১০বছরের মেয়েকে তামিলনাড়ু থেকে এনে বিয়ে করছিল, তারপর যুবকের যা হল
News18 বাংলা | ২৫ মে ২০২৬
দক্ষিণ ২৪ পরগনা: সরকার ও পুলিশ প্রশাসনের শত প্রচার সত্ত্বেও সুন্দরবন এলাকায় আটকানো যাচ্ছে না বাল্যবিবাহ। এবার তামিলনাড়ু থেকে ১০ বছর ১১ মাসের এক নাবালিকাকে কুলতলীতে নিয়ে এসে বিয়ে করার অভিযোগ।
স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে খবর পেয়ে তৎপর হয় কুলতলী থানার পুলিশ। শানকিজাহান এলাকায় অভিযান চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়। বিয়ে করার অভিযোগে পাত্র সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, তামিলনাড়ু থেকে ওই নাবালিকাকে কুলতলীতে নিয়ে আসা হয়েছিল। এখানে তাকে বিয়ে করা হয়। একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাছে প্রথমে খবর আসে। ওই সংস্থা সঙ্গে সঙ্গে কুলতলী থানায় খবর দেয়। খবর পেয়েই দেরি না করে শানকিজাহান এলাকায় হানা দেয় পুলিশ।
আরও পড়ুন শালীনতার সীমা লঙ্ঘন আইপিএল ফ্যানদের, কোহলি-হেড কাণ্ডে ক্রিকেটারের স্ত্রীকে নোংরা কথা, মুখ বুঝে সহ্য না করে যা করলেন…
উদ্ধার করা হয় ১০ বছর ১১ মাস বয়সী নাবালিকাকে। তাকে সরকারি হোমে পাঠানো হয়েছে। এই ঘটনায় পাত্র সহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে বাল্যবিবাহ প্রতিরোধ আইন ও পকসো আইনে মামলা রুজু হয়েছে।
সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় সচেতনতার অভাব ও দারিদ্র্যের সুযোগ নিয়ে এখনও চলছে নাবালিকা বিয়ের ঘটনা। সরকারি প্রচার, পুলিশি অভিযান সত্ত্বেও পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে বারবার সচেতন করা হলেও গোপনে চলছে এমন বিয়ে।
কুলতলী থানার এক আধিকারিক জানান, “নাবালিকাকে বিয়ে করা হয়েছে, এই অভিযোগেই পাত্রকে গ্রেফতার করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থার তৎপরতায় আজ এক শিশুর জীবন বাঁচানো গেল। এলাকায় আরও প্রচার চালানো হবে।”