• চার দিন আগে কাজে যোগ, মানিকতলার কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ
    এই সময় | ২৫ মে ২০২৬
  • উত্তর কলকাতার নারকেলডাঙা থানা এলাকায় শ্রমিকের রহস্যমৃত্যু। মানিকতলা মেন রোড সংলগ্ন একটি লোহার শিকল তৈরির কারখানার ভিতর থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। মৃতের নাম অরূপ ঘোষ (প্রায় ৪০)।

    পুলিশ সূত্রে খবর, মাত্র চার দিন আগে ২৩৭এল/১বি মানিকতলা মেন রোড সংলগ্ন এলাকায় ওই কারখানায় কাজে যোগ দিয়েছিলেন অরূপ। শনিবার রাতে কাজ শেষ হওয়ার পরে কারখানার ভিতরেই ছিলেন তিনি। রবিবার সকালে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারকেলডাঙা থানার পুলিশ।

    প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, শ্রমিককে খুন করা হয়ে থাকতে পারে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন হোমিসাইড শাখার আধিকারিকরা।

    ঘটনার রাতে কারখানায় আর কারা ছিলেন, কারখানা থেকে শেষ কে বেরিয়েছিলেন— সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

  • Link to this news (এই সময়)