• সাতসকালে মানিকতলায় ভয়াবহ ঘটনা! শিউরে উঠল সকলে
    আজকাল | ২৫ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: নারকেলডাঙ্গা থানার ২৩৭ মানিকতলা  রোড। সেখানে একটি লোহার চেইন তৈরির কারখানায় এক কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, কর্মীর নাম অরূপ ঘোষ।

    সোমবার সকালে দেখা যায় রক্তাক্ত অবস্থায় বছর চল্লিশের অরূপ ঘোষ মাটিতে পড়ে আছেন। তাঁর মাথার পেছন দিয়ে রক্ত বেরোচ্ছে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে অরূপ ঘোষকে হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

    পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে৷ কর্মীর মৃত্যুর জেরে ইতিমধ্যেই দুইজনকে আটক করেছে নারকেলডাঙ্গা থানার আধিকারিকরা। বর্তমানে পুরো ঘটনাটি তদন্ত করে দেখছেন নারকোলডাঙ্গা থানার পুলিশ।
  • Link to this news (আজকাল)