• কবে চালু হবে নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো?
    আজকাল | ২৫ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সময়ের আগেই শেষ হল চিংড়িঘাটা মেট্রোর কাজ। কলকাতা মেট্রো সূত্রে জানানো হয়েছে, সোমবার ভোর ৫টা নাগাদ শেষ হয়েছে কলকাতা মেট্রোর কাজ।

    নির্ধারিত সময়ের আগেই সফলভাবে সম্পন্ন হয়েছে চিংড়িঘাটা মোড়ে গার্ডার লঞ্চিংয়ের কাজ। নির্বাচনের পরেই পরপর দু’সপ্তাহ ধরে চিংড়িঘাটা চত্বরে ট্রাফিক ব্লক করে মেট্রোর কাজ চলে।

    কিন্তু নির্ধারিত সময়ের আগেই মাত্র ১২০ ঘণ্টায় কাজ শেষ করে ফেললেন কর্মীরা। মেট্রোর তরফে চিংড়িঘাটা ক্রসিংয়ে দীর্ঘদিনের বকেয়া এই কাজ শেষ করতে পরপর দু’টি সপ্তাহের শেষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

    কাজ শেষ হওয়ার পর আজ ভোর ৫টা নাগাদ ট্রাফিক ব্লক তুলে নেওয়া হয়, নির্ধারিত সময়ের অনেক আগেই। এরপরই ইএম বাইপাসে স্বাভাবিক যান চলাচল শুরু হয়ে গিয়েছে।

    উল্লেখ্য, কলকাতা মেট্রোর তরফে আগেই জানা গিয়েছিল, আগামী ১৫ মে থেকে চিংড়িঘাটায় ৩০০ মিটার লাইন জোড়ার কাজ শুরু হবে।
  • Link to this news (আজকাল)