• শুভেন্দু-সুমন সাক্ষাৎ, কী দাবি চাকরিহারা শিক্ষকের?
    আজকাল | ২৫ মে ২০২৬
  • বিউ সরকার: 'সোমবার টজনতার দরবার'-এ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন চাকরিহারা 'যোগ্য' শিক্ষকরা। সেই দলে ছিলেন শিক্ষক আন্দোলনের চেনা মুখ সুমন বিশ্বাসও। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সুমন বলেন, "এটুকুই বলব, আমরা সঠিক পথে আছি। সঠিক পথে থাকব। আমরা নিশ্চয়ই বর্তমান রাজ্য সরকারকে ডিস্টার্ব করব না। অহেতুক কোনও আন্দোলন ডেকে সরকারকে আমরা ডিস্টার্ব করব না। কিন্তু, এটাও সত্য আমাদের হাতে সময় খুবই কম। মুখ্যমন্ত্রী যেন আমাদের দেখে একটু কনফিডেন্সে নেন।"

    তৃণমূল সরকারের সমালোচনাও করেন সুমন বিশ্বাস। বলেন, "নেতাজি ইনডোরে প্রাক্তন মুখ্য়মন্ত্রী মমতা ব্যানার্জি যে মিথ্যা প্ল্যান, এ-বি-সি-ডি ভাষণ দিয়েছিলেন, নতুন মুখ্যমন্ত্রী যেন সেই নেতাজি ইনডোরে স্বপ্নের, সত্যির, বেঁচে থাকার, দুর্নীতির-বিরুদ্ধে বার্তা দিয়ে চাকরিহারাদের কনফিডেন্সে নেন। বাংলার মানুষকে যেন একটু আশ্বস্ত করেন।"

    এদিন 'জনতার দরবার' উপলক্ষে সল্টলেকে বিজেপি দপ্তরের সামনে বহু চাকরিপ্রার্থী ভিড় জমিয়েছিলেন। ফলে নিরাপত্তার জন্য বন্ধ রাখতে হয় রাজ্য বিজেপি দপ্তরের ফটক।

    গত সোমবার সকালে বসছে 'জনতার দরবার'। প্রথম দিনে সমাজের নানা স্তরের মানুষ এসে তাঁদের অভাব-অভিযোগ মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন। জনগণের বিপুল সাড়া দেখে সিদ্ধান্ত হয়েছে, এবার থেকে প্রতি সোমবার মুখ্যমন্ত্রী দলীয় কার্যলয়ে 'জনতার দরবার' করবেন। 

    গত সোমবার (১৮ মে) ৪০ জন সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন সল্টলেকে বিজেপির দপ্তরে। এদিন 'জনতার দরবার' কর্মসূচির দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন ১০৫ জন। তবে রেজিস্ট্রেশন হয়েছিল ৭০ টি টোকেন। কিন্তু, একই সমস্যা নিয়ে আসা কয়েকজনকে নিয়ে তৈরি হয় টিম। ফলে মোট ১০৫ জন এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে নিজেদের কথা তুলে ধরেন।
  • Link to this news (আজকাল)