• বারাসত পোস্ট অফিসে লাইন, দৌড়ে গেলেন খাদ্যমন্ত্রী
    দৈনিক স্টেটসম্যান | ২৫ মে ২০২৬
  • বারাসত পোস্ট অফিসে সোমবার অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য  বিশাল লাইন পড়ে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট-আধার লিঙ্কের জন্য বিশাল লাইন পড়ে যায়। সেখানেই আবার সিএএ ক্যাম্প খোলা হয়। এর ফলে ভিড় বেড়ে যায় পোস্ট অফিসে। দীর্ঘ সময় কেন অপেক্ষা করতে হচ্ছে তা নিয়ে বিক্ষোভ দেখায় জনতারা।

    জনতার বিক্ষোভের কথা শুনে ছুটে আসেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। এদিন পোস্ট অফিসের সুপারিন্টেন্ডেন্টের সঙ্গে কথা বলেন খাদ্যমন্ত্রী। সাধারণ মানুষের যাতে হয়রানি না হয় তা নিয়ে কড়া বার্তা দেন রাজ্যে মন্ত্রী অশোক কীর্তনিয়া।  বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপি। ক্ষমতায় আসার পর থেকেই খোলনলচে বদলে ফেলছে বর্তমান সরকার।

    লক্ষ্মীর ভাণ্ডার বর্তমানে পরিবর্তিত হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার করা হয়েছে। এবার থেকে মাসে দেড় হাজার টাকার বদলে ৩ হাজার টাকা পাবেন মহিলারা। তবে লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণা ভাণ্ডারে স্থানান্তর করতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে হচ্ছে। সেটা করতেই এদিন বারাসত পোস্ট অফিসে বিশাল লাইন পড়ে যায়। সেই সঙ্গে সিএএ ক্যাম্পের জন্যও লাইন পড়ে। তা নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সেই ভিড় সামলাতেই ছুটে আসেন খাদ্যমন্ত্রী। আর সেই সময় তাঁর সামনে সকলে নিজেদের ক্ষোভ উপরে দেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)