এক সপ্তাহ ধরে নিখোঁজ বাবা, খোঁজ করতেই মিলল পচাগলা দেহ, হাড়হিম কাণ্ড মন্দিরবাজারে
News18 বাংলা | ২৫ মে ২০২৬
এক সপ্তাহ নিখোঁজ বাবার খোঁজ করতে গিয়ে এমন হবে ভাবতেই পারেন নি মেয়ে। অবশেষে নিখোঁজ বাবাকে মৃত অবস্থায় লক্ষীকান্তপুর স্টেশনের কাছে খোঁজ মেলে। এই ঘটনায় ভাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছেন মানোয়ারা লস্কর নামের এক মহিলা।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। পুলিশ খবর পেয়েই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। মৃতের মেয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। কেন এমন হল তা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
প্রথমে স্থানীয় বাসিন্দারা পচা গন্ধ পায় স্টেশনের কাছ থেকে। তারাই খবর পেয়ে পুলিশে খবর দেয়। তাড়াতাড়ি মৃতদেহ নিয়ে যাওয়া হয় নাইয়ার হসপিটালে। সেখানে চিকিৎসকরা ওই ব্যক্তির কয়েকদিন আগে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে। গোটা ঘটনায় মানোয়ারা লস্কর ভাইয়ের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। বাবা ও ছেলের মধ্যে ছোটখাটো কারণে প্রায় অশান্তি লেগেই থাকত। কিন্তু এভাবে খুন করে দেবে বলে কেউ ভাবতে পারছে না। এদিকে ঘটনার পর থেকেই বেপাত্তা মানোয়ারার ভাই।
মানোয়ারার ভাই কোথায় গেল সেই দিকটিও দেখা হচ্ছে। মনে করা হচ্ছে খুনের ঘটনার কথা জানাজানি হতেই গা ঢাকা দেয় সে। তার খোঁজ চালাচ্ছে পুলিশ। এছাড়াও ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। সেই রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
স্থানীয়দের দাবি, খুন করার পর স্টেশনের পাশে মাটি চাপা দিয়ে রেখেছিল ছেলে। মৃত ব্যক্তি এলাকায় পরিচিত ছিলেন। স্থানীয়রা জানতে পেরেই পরিবারের লোকজনদের ফোন করে প্রথমে। মৃতার মেয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।