• বাড়ির সামনেই বাম্পার, রাতে ঘুম উড়েছে বৃদ্ধ দম্পতির, এই গরমে গলায় পোস্টার লাগিয়ে আর্তি
    News18 বাংলা | ২৫ মে ২০২৬
  • কালনা: মাননীয়া মহকুমা শাসক আমাদের বাঁচান, গলায় পোস্টার লাগিয়ে বৃদ্ধ দম্পতি কালনা মহকুমা শাসকের অফিসে। কালনা থানার অন্তর্গত মধুপুর এলাকায় বর্ধমান- কালনা রোডে বাড়ির সামনেই বড় বাম্পার।

    দিনরাত গাড়ির আওয়াজে এবং বাড়ির কম্পনে বাড়িতে থাকতে পারছেন না বৃদ্ধ-বৃদ্ধা। ফলে বহুবার সরকারি দফতরে ঘোরাঘুরির পর অবশেষে কোন সুরাহা না পেয়ে কালনা মহকুমা শাসকের দফতরে গলায় পোস্টার ঝুলিয়ে দাঁড়িয়ে রয়েছেন বৃদ্ধ-বৃদ্ধা সোমবার। প্ল্যাকার্ডে লেখা “মহকুমা শাসক আমাদের বাঁচান”। রোদ গরমের মধ্যে কেন তাদের এই রকম প্রতিবাদ?

    আরও পড়ুুন –  Real Allrounder Of IPL: আইপিএলে একমাত্র ক্রিকেটার যিনি ১ থেকে ১১ সব নম্বরেই ব্যাট করেছেন! ছক্কা হাঁকানোয় সিদ্ধহস্ত, রয়েছে শতরানও

    জানা যায় কালনা বর্ধমান রোডে মধুপুরের কাছে কাশিনাথ চট্টোপাধ্যায় এবং তার স্ত্রী অনিমা চট্টোপাধ্যায় বাড়ির সামনে রয়েছে, একটি বড় বাম্পার। সকাল থেকে রাত পর্যন্ত বড় গাড়ি চলাচল করলে, বাড়িতে কম্পন অনুভূত হয়।

    ইতিমধ্যেই বাড়ির বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল, অসুস্থ বৃদ্ধ বৃদ্ধার ঠিক মতন ঘুম হয় না। এবং শরীর খারাপ করছে বলেও তারা এদিন জানিয়েছেন। পাশাপাশি মহকুমা শাসকের দফতরে এদিন ও তারা একটি লিখিত জমা দেন। এদিন কালনা মহকুমা শাসকের দফতরের অফিস সূত্রে জানা যায় বৃদ্ধ বৃদ্ধার অভিযোগ পাওয়ার পরেই ওই এলাকায় তদন্তে যাবেন আধিকারিকরা।

    এদিকে এর আগেও বৃদ্ধ-বৃদ্ধারা নানা অসুবিধার সম্মুখীন হন৷  এর দিনকয়েক আগে জঙ্গললমহলে হাতির তাণ্ডবে দিবারাত্র তটস্থ থাকতে স্থানীয় বাসিন্দাদের। যে কোনও সময়ে জঙ্গল থেকে বেরিয়ে এসে লোকালয়ে হানা দিতে পারে দাঁতাল। বুনো হাতির দলের লাগাতার দাপাদাপিতে সাধারণ মানুষের জনজীবনকে রীতিমতো বিপর্যস্ত। শনিবার রাতে ঝাড়গ্রামের লোকালয়ে ফের হাতির হামলার (Elephant Attack) ঘটনা ঘটল। এক বৃদ্ধাকে শুঁড়ে তুলে আছাড় মারে দলছুট একটি হাতি। হামলায় গুরুতরভাবে আহত হন ওই বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম (Jhargram) রেঞ্জের পুকুরিয়া বিট এলাকায়। আহত বৃদ্ধার নাম সাইবানী নায়েক (৬২)।

    Naba Kumar Roy
  • Link to this news (News18 বাংলা)