রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) হলেন নীলম মিনা। মনোজকুমার আগরওয়ালের জায়গায় এলেন নীলম মিনা। ১৯৯৮ সালের ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের IAS অফিসার নীলম। ২৮ বছরের বেশি সময় ধরে প্রশাসনিক দায়িত্বভার সামলাচ্ছেন তিনি। এ বার CEO পদে বসলেন তিনি।
রাজ্যে পালা বদলের পরে মনোজকুমার আগরওয়ালকে মুখ্য সচিব পদে নিয়ে যাওয়া হয়। সেই জায়গায় এলেন নীলম মিনা। অন্যতম সিনিয়র আমলা তিনি। একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।
সোমবার, ২৫ মে দিল্লির নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। প্রিন্সিপাল সেক্রেটারি রাহুল শর্মার সই করা চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিদায়ী CEO মনোজকুমার আগরওয়ালের জায়গায় এ বার দায়িত্ব সামলাবেন নীলম মিনা।