• এবার কি কাকলি BJP'র পথে? কল্যাণের পোস্টে জল্পনা
    আজকাল | ২৬ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কাকলি ঘোষ দস্তিদার। গত কয়েকদিনে তৃণমূলে তাঁকে নিয়ে আলোচনার শেষ নেই। দলনেত্রী তাঁকে লোকসভার বিশেষ দায়িত্ব থেকে সরিয়ে দিতেই, কাকলিকে নিরাপত্তা দিয়েছে কেন্দ্র। এখানেই শেষ নয়, রবিবার আবার তৃণমূল সাংসদ সাংবাদিক বৈঠক ডেকে, বারাসাত সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে ইস্তফা দেন তিনি। অন্যদিকে কাকলির ছেলের সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়েও জোর চর্চা হয়েছে।

    তবে চর্চা কয়েকগুণ বাড়ল সোমবার। কল্যাণ ব্যানার্জির একটি পোস্টে জোর জল্পনা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে তৃণমূল  সাংসদ লিখেছেন, 'আপনার আগামী দিনের যাত্রাপথ আরও মসৃণ হোক, আপনি ও আপনার পরিবারের সকলে খুব ভালো থাকুন — এই শুভকামনাই রইল।আশা করি, এতদিন ধরে জমে থাকা সমস্ত কালিমা এবার সত্যিই ধুয়ে-মুছে নির্মল হয়ে যাবে।নতুন অধ্যায়ে অন্তত আর ব্যাখ্যার প্রয়োজন না পড়ুক — সেই প্রার্থনাও রইল।শুভেচ্ছা নেবেন।'

    যদিও এই পোস্টে কোথাও তিনি কাকলির নাম লেখেননি। কিন্তু ওই পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা অকাতরে কাকলি ঘোষ দস্তিদারের নাম লিখেছেন। ওয়াকিবহাল মহলের একাংশের মত, কল্যাণ নাম না করলেও, ইঙ্গিতে আদতে কাকলি ঘোষ দস্তিদারকেই বলতে চেয়েছেন।

     
  • Link to this news (আজকাল)