•  কলকাতা মেডিকেল কলেজে নতুন এমএসভিপি (MSVP) নিয়োগ
    আজকাল | ২৬ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের শীর্ষ প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করা হল। হাসপাতালের বর্তমান মেডিকেল সুপারিন্টেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) চিকিৎসক অঞ্জন অধিকারীকে তাঁর পদ থেকে সরানো হয়েছে। তাঁর জায়গায় নতুন এমএসভিপি হিসেবে দায়িত্ব দেওয়া হলো হাসপাতালেরই জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক চিকিৎসক শান্তনু সেনকে।

    রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদায়ী এমএসভিপি চিকিৎসক অঞ্জন অধিকারীকে রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক হিসেবে বদলি করা হয়েছে । সোমবার, ২৫ মে থেকেই এই নতুন নির্দেশিকা কার্যকর করা হয়েছে ।
  • Link to this news (আজকাল)