• বিপজ্জনকভাবে দুলছে ৭০ ফুটের মেসির মূর্তি
    আজকাল | ২৬ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: লিওনেল মেসির সেই বিখ্যাত ৭০ ফুটের মূর্তিটি এবার নামিয়ে ফেলার তোড়জোড় শুরু করল প্রশাসন। প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর উদ্যোগে লেক টাউনে স্থাপন করা এই বিশালাকায় মূর্তিটি বর্তমানে বিপজ্জনকভাবে হাওয়ায় দুলছে এবং বেঁকে পড়েছে বলে জানিয়েছেন পূর্ত দপ্তরের (PWD) ঠিকাদাররা। সোমবার দুপুরেই পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় যান পুলিশ ও পূর্ত দপ্তরের পদস্থ কর্মীরা।

    বিপত্তি এড়াতে প্রশাসন ইতিমধ্যেই মূর্তিটি অক্ষত অবস্থায় নামিয়ে আনার নির্দেশ দিয়েছে। তবে রাস্তার একদম ধারেই এই বিশাল মূর্তিটি অবস্থিত হওয়ায়, সেটি নামানোর কাজটি বেশ ঝুঁকিপূর্ণ ও জটিল। কোনও  রকম দুর্ঘটনা ছাড়া কীভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করা যায়, তা নিয়ে আলোচনার জন্য মূর্তিটির শিল্পী মন্টি পালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আগামীকাল, মঙ্গলবার প্রশাসনের কর্তারা শিল্পীর সঙ্গে বৈঠকে বসবেন এবং তাঁর পরামর্শ মেনেই মূর্তিটি সরানোর চূড়ান্ত পরিকল্পনা নেওয়া হবে।
  • Link to this news (আজকাল)