• গরমে দামোদরে স্নান করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, তলিয়ে গেল ৩ যুবক, দেহ উদ্ধার
    News18 বাংলা | ২৬ মে ২০২৬
  • দামোদরে স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেল তিন যুবক। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে আমতা থানার অন্তর্গত খড়িয়পে। জানা গেছে, মৃতদের নাম সৌভিক চক্রবর্তী(১৮) সুবর্ণ মাতা(১৯)ও সূর্য টাকি(২০)। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে দামোদরে স্নান করতে নেমেছিলেন খড়িয়প উত্তরপাড়ার চার যুবক। স্নান করতে গিয়েছিল তারা৷ প্রচন্ড গরমে ৪ বন্ধু মিলে নামেন দামোদরে৷ স্নান করতে গিয়ে তিন যুবক তলিয়ে যায়। মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়ে৷ খবর পেয়েই ছুটে আসেন আশপাশের স্থানীয় বাসিন্দারা। তারাই প্রাথমিকভাবে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির পর এক যুবকের দেহ উদ্ধার হয়।

    ঘটনাস্থলে আসে আমতা থানার পুলিশ। আসে সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা। এরপর নদীতে ডুবুরি নামিয়েও তল্লাশি শুরু করা হয়। এরপরই বাকি দুই যুবকের দেহ উদ্ধার হয়। তিনটি দেহ উদ্ধার হওয়ার পর আমতা হাসপাতালে আনা হয়। সেখানে ছুটে আসেন আমতার বিধায়ক অমিত সামন্ত ও উলুবেড়িয়া উত্তরের বিধায়ক চিরন বেরা।

    আরও পড়ুন Katwa Nursing Home Closed: প্রসূতি মৃত্যুর পরই তালা ঝুলল কাটোয়া নার্সিংহোমে, কেন তড়িঘড়ি বন্ধ করল স্বাস্থ্য দফতর?

    দামোদর নদ ঝাড়খণ্ড ও বাংলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এই নদীগর্ভ সমৃদ্ধ সম্পদে পরিপূর্ণ, এই নদী যে বিরাট অববাহিকা তৈরি করেছে যেখানে বড় বড় খনি ও শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। আগে এ দামোদর নদকে বলা হত ‘বাংলার দুঃখ’। গঙ্গার শাখা হুগলির উপনদী হল দামোদর। দামোদরে স্নান করতে গিয়ে আগেও এরম দুর্ঘটনা ঘটেছে৷

    এর পাশাপাশি চালসা রেঞ্জের অন্তর্গত মূর্তি নদীর চরে একদল দায়িত্বজ্ঞানহীন তরুণের বেপরোয়া আচরণ ও প্রকাশ্যে মদ্যপানের জেরে বিঘ্নিত হচ্ছে পর্যটনকেন্দ্রের শান্ত পরিবেশ। হড়পা বান ও জঙ্গল থেকে হাতি বেরিয়ে আসার ঝুঁকি থাকা সত্ত্বেও নদীগর্ভে চলছে মোটরবাইকের রুদ্ধশ্বাস স্টান্টবাজি। বড়সড় বিপর্যয় এড়াতে এখনই প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন সংশ্লিষ্ট মহল।
  • Link to this news (News18 বাংলা)