• স্নানে গিয়ে তিনবন্ধুর একসঙ্গে সলিলসমাধি, প্রাণ বাঁচাতে ছটফট করল কোনওরকমে উঠে আসা একজন
    News18 বাংলা | ২৬ মে ২০২৬
  • দামোদরে ভয়ঙ্কর ঘটনা। খরিয়োপ বালি খাদান এলাকায় চার বন্ধু মিলে দামোদরের স্নান করতে নেমে ৩ জনের মৃত্যু। জানা যায়, মাঝেমধ্যেই দামোদরে স্নান করতে গেলেও এদিন হল মর্মান্তিক পরিণতি। চার বন্ধু মিলে একসঙ্গে স্নান করতে নেমে, নদীতে তলিয়ে গেল তিনজন।

    কোনওরকমে তাদের মধ্যে থেকে একজন জল থেকে উঠে আসতে পারলেও বাকি তিনজন ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়। জল থেকে কোনওরকমে নিজেকে বাঁচিয়ে বন্ধুদের তলিয়ে যাওয়ার খবর নিয়ে খোরিয়োপ উত্তর পাড়ার পৌঁছয় এক বন্ধু। পরিবার ও প্রতিবেশীরা নদীতে নামে উদ্ধার কাজে। নৌকা এবং জাল ফেলে বেশ কিছুক্ষণ উদ্ধারকার্য চালায় স্থানীয় মানুষ। খবর দেওয়া হয় আমতা থানায়।

    পুলিশ এসে পৌঁছয় ঘটনাস্থলে। বেশ কিছুক্ষণ উদ্ধার কাজ চালিয়ে সৌভিক চক্রবর্তী নামে যুবকে অচৈতন্য অবস্থায় নদীর জল থেকে উদ্ধার করা হয়। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আমতা হাসপাতালে। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে আরও দুজন নিখোঁজ সঞ্জু মাতা এবং সূর্য টাকির খোঁজ চলতে থাকে।

    ঘটনার পর থেকে স্থানীয় মানুষ নৌকায় এবং নদীতে নেমে জাল নামালেও প্রথমে তাঁদের খোঁজ পাওয়া যায়নি। এরপর পুলিশের সহযোগিতায় ডুবুরি নামানো হয়। তারপর এক একে উদ্ধার করা হয় বাকি দুজনকে। তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। একসঙ্গে তিন তিনটি তরতাজা প্রাণ যাওয়ার ঘটনায় শোকের ছায়া এলাকায়। তবে ঠিক কী কারণে দুর্ঘটনা তা স্পষ্ট নয়। তবে স্থানীয় মানুষের কথায়, দামোদরের ওই বালি খাদান এলাকায় নদীর গভীরতা অনেক বেশি। যে কারণে দুর্ঘটনা বলে মনে করছেন স্থানীয়রা।
  • Link to this news (News18 বাংলা)