• উত্তর দমদমে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ
    দৈনিক স্টেটসম্যান | ২৬ মে ২০২৬
  • উত্তর দমদম পুরসভার অস্থায়ী কর্মীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল এলাকা। ন্যায্য মজুরির দাবিতে গত চার দিন ধরে ধর্মঘটে সামিল হয়েছেন এখানকার কর্মীরা। প্রায় ১,৮০০ অস্থায়ী কর্মী এই বিক্ষোভে সামিল হয়েছেন। কর্মীদের অভিযোগ, গত ছয় বছর ধরে তাঁদের বেতন বৃদ্ধি করা হয়নি। সেই সঙ্গে প্রতি মাসে পূর্ণ বেতনও দেওয়া হচ্ছে না বলে তাঁরা জানিয়েছেন। এই সমস্ত সমস্যার প্রতিবাদে রাস্তায় নেমেছেন উত্তর দমদম পুরসভার অস্থায়ী কর্মীরা।

    সপ্তাহের প্রথম দিন ধর্মঘটের জেরে রাস্তায় যানজট তৈরি হয়। শহরের একাধিক জরুরি পুর পরিষেবা কার্যত স্তব্ধ হয়ে পড়ে। পাড়ায় পাড়ায় আবর্জনা সংগ্রহ, রাস্তা এবং নিকাশি নালা পরিষ্কারের কাজ কার্যত স্তব্ধ হয়ে যায়। শহরের বিভিন্ন রাস্তা, গলিতে আবর্জনার স্তূপ জমে থাকতে দেখা যায়।

    জমে থাকা আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে বলে অভিযোগ জানিয়েছে স্থানীয়রা। এরফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে আবর্জনা না সরানোর ফলে পরিবেশ দূষণের পাশাপাশি নাগরিকদের স্বাস্থ্যের ঝুঁকিও বাড়ছে।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)