• নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ভাঙা হতে পারে লেকটাউনের মেসি মূর্তি
    দৈনিক স্টেটসম্যান | ২৬ মে ২০২৬
  • লেকটাউনে তৈরি হওয়া লিওনেল মেসির ৭০ ফুটের মূর্তি ঘিরে স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তাজনিত আশঙ্কা দেখা দিয়েছে। ফলে, শীঘ্রই এই মূর্তি ভেঙে ফেলা হতে পারে। গত ডিসেম্বরে কলকাতার লেকটাউনে আর্জেন্টাইন তারকার বিশাল মূর্তি বসানো হয়েছিল । তবে কয়েক মাসের মধ্যেই সেই মূর্তি ঘিরে তৈরি হয়েছে স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক চললে খুব শীঘ্রই ভেঙে ফেলা হতে পারে লেকটাউনের মেসির ওই বিশালাকার মূর্তি।

    কিন্তু, সাম্প্রতিক সময়ে ওই মূর্তি ঘিরে স্থানীয়দের মধ্যে একাধিক অভিযোগ উঠছিল। স্থানীয়দের দাবি, মেসির মূর্তিটি ঠিক ভাবে নেই। জোমান্য হাওয়া দিলেই বিশাল মূর্তিটি দুলতে শুরু করছে। মূর্তির কাঠামো তলার মাটি আলগা হয়ে যাওয়ার ফলে যে কোনও সময় সেটি ভেঙে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। এরপর সোমবারই লেকটাউন থানার কাছে প্রশাসনিক নির্দেশ পৌঁছেছে। তারপরেই ঘটনাস্থল পরিদর্শনে যান লেকটাউন থানার পুলিশ, পিডব্লিউডি অফিসার এবং বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রতিনিধি দল।

    প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পিডব্লিউডির ‘নো অবজেকশন সার্টিফিকেট’ ছাড়াই মূর্তিটি বসানো হয়েছিল। বর্তমানে মূর্তির নীচের অংশের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই পুলিশ বিষয়টি খতিয়ে দেখা শুরু করে। প্রশাসনের দাবি, স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা মাথায় রেখেই দ্রুত পদক্ষেপ করা হচ্ছে। এই প্রসঙ্গে বলা যায়, এর আগে সল্টলেক স্টেডিয়ামের সামনে থাকা বিশাল ফুটবল ভাস্কর্য নিয়েও প্রশ্ন উঠেছিল। সেটিও ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আর এই তালিকায় যোগ হল মেসির মূর্তি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)