• গ্রেপ্তার পলাতক প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন
    আজকাল | ২৬ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: দত্তাবাদের স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ ও খুনের মামলায় মূল অভিযুক্ত, রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন অবশেষে পুলিশের জালে। দীর্ঘদিন ধরে ফেরার থাকার পর, কলকাতার সল্টলেক ও নিউ টাউন লাগোয়া এলাকায় মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একজনকে ধাক্কা মারার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    গত জানুয়ারি মাসে সুপ্রিম কোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার পর থেকেই বেপাত্তা ছিলেন এই সরকারি আধিকারিক। তাঁর খোঁজে রাজগঞ্জ বিডিও অফিসের সামনে ‘নিখোঁজ’ পোস্টারও পড়েছিল। অবশেষে কোনও  আদালত বা পুলিশের কাছে আত্মসমর্পণ নয়, বরং মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে দুর্ঘটনা ঘটিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন তিনি। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার সময় তিনি সম্পূর্ণ মদ্যপ অবস্থায় ছিলেন। ব্যবসায়ী খুনের মতো গুরুতর মামলার প্রধান অভিযুক্ত এভাবে ধরা পড়ায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্য জুড়ে।
  • Link to this news (আজকাল)