• ‘দুয়ারে রেশন’ তুলে দিতে সক্রিয় ডিলার সংগঠনগুলি
    বর্তমান | ২৬ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে সরকার পরিবর্তনের পরই, তৃণমূল জমানার ‘দুয়ারে রেশন’ ব্যবস্থা তুলে দেওয়ার দাবিতে সক্রিয় হচ্ছে রেশন ডিলারদের সংগঠনগুলি। সদ্যগঠিত জয়েন্ট ফোরাম ফর ওয়েস্ট বেঙ্গল নামক এক সংগঠনের সম্মেলনে সোমবার এই দাবি সংবলিত প্রস্তাব নেওয়া হয়। রেশন ডিলারদের কমিশন এবং আয় বৃদ্ধিরও দাবি উঠেছে। ফোরামের আহ্বায়ক রতন সাউ জানান, এসব দাবি রাজ্য সরকারের কাছে তুলে ধরা হবে। সংগঠন নেতৃত্ব এই বিষয়ে আলোচনার জন্য খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার সঙ্গে সাক্ষাতের সময় চাইবেন। রতনবাবু জানান, সংশোধিত ও বিধিবদ্ধ রেশন এলাকার ডিলারদের পাঁচটি সংগঠন মিলে এই নতুন মঞ্চটি হয়েছে। আগামী দিনে ডিলারদের বিভিন্ন ইস্যু নিয়ে সক্রিয় হবে এই সংগঠন। এদিকে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক  বিশ্বম্ভর বসু জানান, দুয়ারে রেশন বন্ধ করার জন্য তাঁরা আগেই সুপ্রিম কোর্টে মামলা করেছেন। বিষয়টির সমাধান শীঘ্রই হবে বলে আশা করছেন। দুয়ারে রেশনের জন্য ডিলারদের দুর্ভোগ হচ্ছে। অতিরিক্ত খরচ হচ্ছে সরকারেরও। গ্রাহকদের বিশেষ সুবিধা হচ্ছে না।
  • Link to this news (বর্তমান)