• মাথায় শাবলের আঘাত, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ গেল মায়ের! কুলপিতে গ্রেফতার গুণধর ছেলে
    News18 বাংলা | ২৬ মে ২০২৬
  • : কুলপিতে মায়ের মাথায় শাবলের আঘাত ছেলের। পরে এই ঘটনায় মৃত্যু হয় মায়ের। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে কুলপিতে। ঘটনার পর কুলপিতে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, কুলপি থানার অন্তর্গত পশ্চিম রঘুনাথপুর এলাকায় পারিবারিক অশান্তির জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযোগ, সৈফুল্লা শাহ নামে এক ব্যক্তি তার মা সোলেহার বিবিকে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে। এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পথে সোলেহার বিবির মৃত্যু হয়।

    ঘটনার পর এলাকায় পুলিশ পাঠানো হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন পুলিশ। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমেছে। ধৃতের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। পুলিশ স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আরও তথ্য সংগ্রহ করছে। এদিকে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়না তদন্তের পর পুলিশ মৃতদেহ পরিবারের হাতে তুলে দেবে।
  • Link to this news (News18 বাংলা)