বছর পার হলেও অধরা স্বপ্নের সেতু, উলটে নির্মাণ কাজে কারচুপি? ১ কোটি ২২ লক্ষের সেতু নিয়ে ভয়ঙ্কর অভিযোগ পাথরপ্রতিমায়
News18 বাংলা | ২৬ মে ২০২৬
: বানাই নদীর খালের উপর সেতু তৈরিতে দীর্ঘসূত্রিতা, অসুবিধা স্থানীয়দের। গত এক বছর ধরে বানাইয়া খালের উপরে একটি সেতু নির্মাণের কাজ চলছে। এই সেতু নির্মাণের কাজে দেরি হচ্ছে, শুধু তাই নয়, সেতু তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ।
এই সেতু নির্মাণের জন্য প্রায় ১ কোটি ২২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল।
এলাকাবাসীর অভিযোগ, এখানকার কয়েকজন ব্যক্তির মদতে নির্মাণকারী সংস্থা নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণ করছে। নির্দিষ্ট সূচি মেনে কাজ করা হচ্ছে না।