• মন্ত্রিসভা নিয়ে সিদ্ধান্ত! দিল্লি যাচ্ছেন শুভেন্দু
    আজকাল | ২৬ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গেই শপথ নিয়েছেন পাঁচ মন্ত্রীও। তবে মে মাসের শেষের মুখেও, শুভেন্দু-ক্যাবিনেট পূর্ণ হয়নি। তা নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনাও রয়েছে বিস্তর। 

    এসবের মাঝেই, সূত্রের খবর, বৃহস্পতিবার, ২৮ মে, দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর মন্ত্রিসভা নিয়েই দিল্লিতে বৈঠকের সম্ভাবনা। এর আগে বঙ্গ বিজেপির পক্ষ থেকে ৪০ জনের মন্ত্রী তালিকা পাঠানো হয়েছিল বিজেপি কেন্দ্র নেতৃত্বও প্রধানমন্ত্রী দপ্তরে। সেই তালিকা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছে যাচাইয়ের জন্য, সূত্রের খবর তেমনটাই।

    জানা গিয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্যই ফের আগামী বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গেও বাংলার মুখ্যমন্ত্রী বৈঠকে বসতে পারেন, সূত্রের  খবর তেমনটাই। 
  • Link to this news (আজকাল)