• অ্যাকশন শুরু! ভবানীপুরে বৃদ্ধের বাড়িতে ইডি
    আজকাল | ২৬ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: অসাধু প্রোমোটার চক্রের গ্রাসে ভবানীপুরের বৃদ্ধ প্রবীর মুখার্জির পরিবার। এখন ঠাঁই হয়েছে ভাড়া বাড়িতে। বার বার হকের ফ্ল্যাটের দাবি জানিয়ে জুটেছিল হুমকি। বন্দুক দেখানোর সেদিনের হুঁশিয়ারি এখনও মনে পড়লে শিউরে ওঠেন ৮১ বছরের বৃদ্ধ। সরকারের বদল হয়েছে। আশায় বুক বেঁধেছেন প্রবীর বাবু। অভিযুক্ত প্রোমোটার জয় কামদারের বিরুদ্ধে সোমবারই বৃদ্ধ তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। এর ২৪ ঘন্টার মধ্যেই  এরপরই অ্যাকশনে ইডি। 

    মঙ্গলবার প্রবীর মুখার্জির বাড়িতে যান ইডি-র আধিকারিকরা। জমি-র বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করেন বৃদ্ধ ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যের। প্রমোদারের সঙ্গে চুক্তির কাগজও খতিয়ে দেখের ইডি আধিকারিকরা।

    প্রবীন বাবুর হকের ফ্ল্যাটে এখন কী হচ্ছে? স্থানীয়দের দাবি, সেই ফ্ল্যাট এখন এক পুলিশের পরিবারকে উপহার দেওয়া হয়েছে। সেই পুলিশের নাম রাজকুমার সিং। তবে, সেই পুলিশ অফিসারের পরিবারের দাবি ফ্ল্যাটটি তাঁরা কিনেছেন। পুলিশ কর্মীর মেয়ে এবং জামাইয়ের নামে ফ্ল্যাটটি রয়েছে। পুলিশের পরিবারের দাবি, সান গ্রুপকে সাড়ে ২৮ লক্ষ টাকা অগ্রিম দেওয়া হয়েছে ফ্ল্যাট কেনার জন্য। এছাড়াও এসবিআই থেকে ৯৯ লক্ষ টাকার ঋণ  করা হয়েছে ওই ফ্ল্যাট কেনার জন্য। চলতি বছর থেকেই সেই ঋণের ইএমআই চলছে। ঠিকানা ও ফ্ল্যাটের বৈধ কাগজ, নথি দেখিয়েই ঋণ নেওয়া হয়েছে। যদিও এক বছর ধরে কোনওভাবেই রেজিস্ট্রি করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ওই পুলিশ কর্মীর পরিবারের।

    সল্টলেকের বিজেপি দপ্তরে সোমবার বসেছিল মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার'। সেখানেই আসেন প্রবীর বাবু। তিনি বলেন, "আমার বাড়ি ভবানীপুরের টাউনসেন্ড রোডে। আমরা আমাদের পৈতৃক ভিটে প্রমোটারকে দিয়েছিলাম। চেয়েছিলাম ফ্ল্যাট দেবে আমাদের। প্রমোটার যে বিক্যাত শয়তান জয় কামদার বুঝতে পারিনি। আর ছিলেন, পুলিশ অফিসার শান্তনু সিনহা বিশ্বাস ও সোনা পাপ্পুও। ওরা আমাদের সুন্দর করে বুঝিয়ে জমি নিয়েছিল। সব লিখিতও ছিল। কিন্তু, ফ্ল্যাট আর পাইনি। যতবারই গিয়েছি জয় কামদার অফিসে সে আর দেওয়ার গা করেননি। শেষে বন্দু দেখিয়েছিল। আমাকে হুমকি দেওয়া হয় যাতে আমি আর ফ্ল্যাট না চাই। আমাদের থেকে ১৭ লাখ টাকাও দাবি করে।"

    বৃদ্ধের দাবি, "আমি এখন ভাড়া বাড়িতে থাকি। আর ক'দিনই বা বাঁচব। এখন তাই চাইছি শেষ বয়সে যাতে নিজের বাড়িতে থাকতে পারি মুখ্যমন্ত্রী তার সুব্যবস্থা করে দিন।" পরে, মুখ্যমন্ত্রীকে সব জানিয়ে প্রবীর মুখার্জি বলেছিলেন, "শুভেন্দু বাবুর সঙ্গে কথা বলে ভাল লেগেছে। আশা করছি এবার সমস্যার সমাধান হবে। ফ্ল্যাট হাতে পাব।"

    জমি জালিয়াতি মামলায় ইডির হেফাজতে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস, ব্যবসায়ী সোনা পাপ্পু এবং জয় কামদার। ইতিমধ্যে এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। ইডি সূত্রে খবর, শান্তনু সিনহা বিশ্বাস ও জয় কামদার জিজ্ঞাসাবাদের সময় অসহযোগিতা করেছে বলে অভিযোগ। 

     
  • Link to this news (আজকাল)