গরমের জ্বলুনি থেকে আজই স্বস্তি! কাল থেকে কালবৈশাখী, কোন কোন জেলায় সতর্কতা?
প্রতিদিন | ২৬ মে ২০২৬
তীব্র গরমে মে মাসের সপ্তাহ দুয়েক প্রায় নাভিশ্বাস অবস্থা। মাস শেষ হতে চললেও বৃষ্টির দেখা নেই। অবশেষে স্বস্তির খবর দিল হাওয়া অফিস। বুধবার থেকে রাজ্যে হাওয়া বদলের পূর্বাভাস। উত্তরে কমবে ভারী বৃষ্টির পরিমাণ, দক্ষিণবঙ্গে বাড়বে ঝড় বৃষ্টির প্রবণতা। বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সতর্কতা। পাশাপাশি মৎস্যজীবীদের জন্যও জারি সতর্কতা।
আজ থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বাকি চালাতেও আর্দ্রতা বেশি থাকায় গরমের অস্বস্তি বজায় থাকবে । তবে আংশিক মেঘলা আকাশ ও হাওয়া থাকায় কিছু এলাকায় গরম ও অস্বস্তি কম থাকবে। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে সমুদ্রপৃষ্ঠে ঝড়ের আশঙ্কা। বৃহস্পতি ও শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।
কাল থেকেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির স্পেল। কালবৈশাখী সঙ্গে শিলাবৃষ্টি আশঙ্কা। বজ্রপাতের সম্ভাবনা থাকবে। বুধবার থেকে শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির দাপট। কালবৈশাখীর সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলাতেও। হুগলি, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাতেও।
আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। বুধবার থেকে ভারী বৃষ্টি নেই, ঝড় বৃষ্টির সম্ভাবনাও ক্রমশ কমবে। আগামী ২৪ ঘন্টায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। দার্জিলিং থেকে মালদা উত্তরবঙ্গের সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।