হাই কোর্টে বিপাকে ফলতার জাহাঙ্গীর খান। রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাই কোর্ট। নতুন করে রক্ষাকবচ দেওয়ার আবেদন করা হয়েছিল জাহাঙ্গিরের তরফে, সেই আবেদন খারিজ করল বিচারপতি পার্থসারথী সেনে’র বেঞ্চ।
জাহাঙ্গির মামলা আদালত প্রাথমিক ভাবে গ্রহণ করে ভোটে ফল বেরোনোর পর পুলিশের পদক্ষেপ নিয়ে। ২১ মে ফলতা ভোটের কথা মাথায় রেখে পুলিশ পদক্ষেপ নিয়ে মামলা গ্রহণ। বর্তমানে পরিস্থিতি বদল হয়েছে৷ ভোট পর্ব সম্পূর্ণ। বিভিন্ন আভিযোগের বিষয় বস্তু সামনে এসেছে।
২৫ মে পুলিশ রিপোর্ট এসেছে, তাতে বলা হয়েছে, অভিযোগগুলিতে হয় জাহাঙ্গীর মূল অভিযুক্ত অথবা জাহাঙ্গীরের মদতে ঘটনা গুলি ঘটেছে৷ – পর্যবেক্ষণ বিচারপতি পার্থসারথী সেনে’র। আদালতের সামনে মামলার পক্ষে গ্রহণযোগ্যতা নেই- পর্যবেক্ষণ বিচারপতির।
প্রসঙ্গত, নির্বাচনের কথা মাথায় রেখে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে রক্ষকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ ২৬ মে পর্যন্ত জাহাঙ্গির খানের বিরুদ্ধে গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলেই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য৷ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে দায়ের হওয়া পাঁচটি এফআইআর-এর উপর রক্ষাকবচ দিয়েছিলেন বিচারপতি ভট্টাচার্য৷
পাশারপাশি সেই সময় ফলতার তৃণমূল প্রার্থীকে শর্তও বেঁধে দিয়েছিল কলকাতা হাই কোর্ট৷ বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, কমিশনের সব নিয়ম মেনে চলতে হবে জাহাঙ্গির খানকে৷ ভোটারদের বাধা এবং হুমকি দিতে পারবেন না তিনি৷ পরে পুনর্নির্বাচনের কয়েক দিন আগে নাম প্রত্যাহার করে নেন জাহাঙ্গির খান। ফলতার ভোট নির্বিঘ্নে মিটেও গিয়েছে, এবার সেই রক্ষাকবচ প্রত্যাহার করল হাই কোর্ট।