• উত্তরকন্যার বৈঠকেও হাজির ১৩ জন তৃণমূল বিধায়ক! 'সবার কথা শুনব', বলেন নিশীথ
    News18 বাংলা | ২৬ মে ২০২৬
  • উত্তরকন্যায় রাজ্যের বৈঠকে যোগ দিলেন বিরোধী দলের বিধায়কেরাও। বর্ষার আগে সেচ দফতরের ইঞ্জিনিয়র-সহ অন্য শীর্ষ কর্তাদের নিয়ে উত্তরকন্যায় বৈঠক করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক। সেই বৈঠকে যোগ দিয়েছেন উত্তরের তৃণমূল বিধায়কেরাও। হাজির সাবিনা ইয়াসমিন, গোলাম রব্বানি, বিপ্লব মিত্র, কানাইয়ালাল আগরওয়াল, প্রসূন মুখোপাধ্যায়রাও।

    উত্তরবঙ্গ উন্নন এবং সেচ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হল উত্তরকন্যায়। এই বৈঠকে শাসক দলের বিধায়কও ছিলেন। ভুটান থেকে আসা নদী ছাড়াও মালদায় গঙ্গা, ভুতনি নদীচে বর্ষা জল বাড়লে কী করতে হবে তা নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা বলা হয়েছে। গত বছরে মিরিক বিপর্যস্ত হয়েছিল। এই নিয়ে জিটিএ-র সঙ্গে কথা বলবেন বলে জানান নিশীথ প্রামাণিক। নিশীথ বলেন, “আগের আমলে কেন্দ্র রাজ্য সম্পর্ক ভাল ছিল না। তিস্তা নিয়ে সুদূরপ্রসারি আলোচনা দরকার। সিকিমের সঙ্গে কথা বলব। পরিস্থিতি মোকাবিলায় জেলাভিত্তিক কন্ট্রোল রুম খোলা হবে। সেই সঙ্গে এনবিডিডিও খুলবে”।

    সিতাই বাদে উত্তরবঙ্গের বাকি ১৩ জন বিরোধী বিধায়কই উপস্থিত ছিলেন বৈঠকে। শাসকের প্রশংসা করেন বিরোধী বিধায়কেরা। তৃণমূল বিধায়ক গোলাম রব্বানি, বিপ্লব মিত্ররা জানান, প্রসংশনীয় উদ্যোগ রাজ্যের। নিজেদের উদ্যোগেই আমরা এসেছি, জনগণের জন্যে কাজ করতে চাই। ফলপ্রসূ বৈঠক হয়েছে, তবে এর সঙ্গে দল ছাড়ার কোনও পরিকল্পনা নেই বলেও জানান বিরোধী দলের বিধায়করা।

    অতীতে অনেক বার বর্ষার সময় ভুগতে হয়েছে উত্তরবঙ্গকে, এবারের নতুন সরকারের আমলে সেই সমস্যা কতটা মেটে সেটাই দেখার। নিশীথ প্রামাণিক আরও বলেন, “সবার কথার গুরুত্ব দেব। তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে। মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়েই বিরোধীদের ডাকা হবে”।
  • Link to this news (News18 বাংলা)