• বন্ধ ঘরে স্বামীর মৃতদেহ আগলে বসে স্ত্রী,তারপর....
    আজকাল | ২৭ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ব্যারাকপুরে ফিরে আসল রবিনসন স্ট্রিটের স্মৃতি! আনন্দপুরী সেন্ট্রাল রোড এলাকার একটি বাড়ি থেকে চিকিৎসক শক্তিপদ দেবনাথের পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতদেহের পাশেই ১০ দিন ধরে বসে ছিলেন তাঁর স্ত্রী, প্রাক্তন শিক্ষিকা মনীষা দেবনাথ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই দম্পতিকে বাড়ির বাইরে দেখা যাচ্ছিল না।

     প্রথমে বিষয়টি নিয়ে বিশেষ গুরুত্ব না দিলেও, পরে বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে সন্দেহ হয় প্রতিবেশীদের। এরপরই টিটাগড় থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজায় ধাক্কাধাক্কি করলেও ভিতর থেকে কোনও সাড়া মেলেনি। অবশেষে দরজা ভেঙে ঘরে ঢুকে পুলিশ দেখতে পায় চিকিৎসক শক্তিপদ দেবনাথের মৃতদেহ পড়ে রয়েছে। একই ঘরে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী মনীষা দেবনাথ।

     পুলিশের প্রাথমিক অনুমান, কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে শক্তিপদবাবুর। তবে সেই খবর কাউকে না জানিয়ে মৃতদেহের সঙ্গেই ঘরে ছিলেন তাঁর স্ত্রী। ঘটনায় স্বাভাবিকভাবেই উঠছে একাধিক প্রশ্ন। স্থানীয় বাসিন্দা পার্থ পোদ্দার জানান, ঘরের ভিতরে ধূপ বা সুগন্ধি জাতীয় কিছু ব্যবহার করায় প্রথমদিকে দুর্গন্ধ বাইরে বের হয়নি। পরে গন্ধ তীব্র হওয়ায় বিষয়টি নজরে আসে প্রতিবেশীদের। তাঁর দাবি, প্রায় দশ দিন পর দরজা ভেঙে দেহ উদ্ধার করা হয়েছে।

     
  • Link to this news (আজকাল)