• দুই তৃণমূল বিধায়কের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ
    আজকাল | ২৭ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার বিধানসভায় স্পিকারের ঘরের বাইরে দেখা গেল দুই তৃণমূল বিধায়ক ঋতব্রত ব্যানার্জি এবং সন্দীপন সাহাকে। এরপর স্পিকার রথীন্দ্র বোসের দপ্তরে চলা বৈঠকে তারা অংশ নেন। সেখানে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অধ্যক্ষ রথীন বোস, তাপস রায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, শংকর ঘোষ। দিল্লিতে বঙ্গভবনে আচমকা সাক্ষাতের পর এদিন নিজে থেকেই তারা দেখা করতে গেলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। 

    বৈঠক শেষে বেরিয়ে এসে ঋতব্রত বললেন, ‘আমাদের আরও বিধায়ক, সাংসদের সঙ্গে তো সকালেই মুখ্যমন্ত্রীর দেখা হয়েছে। স্পিকারের আসার কথা ছিল। আমরা সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম। ঘটনাচক্রে সেখানে মুখ্যমন্ত্রীও ছিলেন। সেখানে সৌজন্য সাক্ষাৎ হল সকলের সঙ্গে। বিরোধী দল হিসাবে আমরা গঠনমূলক বিরোধিতা করব। স্পিকারও সেই কথা বললেন। কিন্তু এই সৌজন্য থাকবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার পর যে ধারণা আমাদের হয়েছে তাতে মনে হয়েছে এই পরিবেশ স্বাস্থ্যকর।’

    এন্টালির বিধায়ক সন্দীপন সাহা বলেন, ‘আগে এই ধরনের সৌজন্য হয়নি বলে এবার হবে না সেটা কোনও কথা না।’

    তাপস রায় বলেন, ‘এটাই এই সরকারের সম্পদ। এই সৌজন্য। বিএ কমিটি, সর্বদলীয় মিটিংয়ে শাসক বিরোধী মিলিয়ে সকলে থাকবেন। এটাই তৃণমূলের জমানায় ছিল না।’

     
  • Link to this news (আজকাল)